ছোট গোষ্ঠীগুলি যার মধ্যে শিষ্য নির্মাণের আন্দোলনের ডি এন এ রয়েছে – ভাগ ২
– পল ওয়াটসন দ্বারা লিখিত –
ভাগ ১-এ আমরা গোষ্ঠীগুলির জন্য প্রয়োজনীয় ডি এন এ-এর অতিরিক্ত উপাদানগুলির যা সংখ্যা বৃদ্ধি করবে এবং পূনরুৎপাদনকারী মণ্ডলীগুলিতে পরিণত হবে তা ব্যাখ্যা করেছিলাম৷ এখানে অবশিষ্ট অপরিহার্য উপাদানগুলি রইলো৷
বাধ্যতা
যেমন আমি আগেই বলেছি, বাধ্যতা হচ্ছে শিষ্য নির্মাণ আন্দোলনগুলির একটি চরম উপাদান। ছোট আকারের গোষ্ঠী পর্য্যায়ে, এমনকি হারানো লোকদের গোষ্ঠীগুলিতেও বাধ্যতা অবশ্যই থাকতে হবে। ব্যাখ্যা করতে গিয়ে, আমরা হারানো লোকদের গোষ্ঠীগুলির দিকে তাকাবো না, আমাদের আঙুল নাড়াবো এবং বলবো, “আপনারা অবশ্যই গ্রন্থের এই অংশটি মানবেন।” পরিবর্তে, আমরা জিজ্ঞাসা করবো, “আপনারা যদি মনে করেন গ্রন্থের এই অংশটি ঈশ্বরের থেকে, তাহলে আপনার জীবনে আর কি পরিবর্তন করা দরকার?” মনে রাখবেন, তারা এখনোও ঈশ্বরে বিশ্বাস করে না, সেহেতু “যদি” সম্পূর্ণভাবে গ্রহনযোগ্য।
যখন তারা খ্রীষ্টকে অনুসরণ করবে বলে ঠিক করে, আপনি প্রশ্নটিকে খুব সামান্য পাল্টে নিন, “যখন থেকে আপনারা মনে করেন যে এটি ঈশ্বর থেকে, আপনাদের জীবনে কি পরিবর্তন করতে চান?” কারণ, তারা সবসময় এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন, নতুন বিশ্বাসীরা এই ধারণা নিয়ে ভারাক্রান্ত হন না যে তাদেরকে ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়া প্রয়োজন; যে ঈশ্বরের বাক্য তাদের থেকে কিছু পেতে চায়; যে ঈশ্বরের বাক্য তাদের পরিবর্তনকে চায়।
দায়বদ্ধতা
ডি এন এ গোষ্ঠীতে দায়বদ্ধতা গড়ে তোলা শুরু হয় দ্বিতীয় বৈঠকে। গোষ্ঠীর দিকে তাকান এবং জিজ্ঞাসা করুন, “আপনারা সকলে বলেছিলেন যে এই সপ্তাহে আপনারা সাহায্য করবেন (শূন্যস্থান পূরণ করুন)। এটা কেমন হল?” এও জিজ্ঞাসা করুন, “আপনাদের মধ্যে অনেক বিষয়গুলি চিহ্নিত করেছিলেন, যা আপনাদের জীবনে পরিবর্তন করা দরকার। আপনারা কি সেগুলি পরিবর্তন করেছেন? এটা কেমন হল?” যদি তারা কিছু না করে থাকেন, তাহলে তাদের উৎসাহিত করুন, এ বিষয়ে আর একবার চেষ্টা করতে, এবং ব্যক্ত করবার জন্য তৈরী হন, যখন পরের বার আপনারা মিলিত হয়েছিলেন কি ঘটেছিল। জোর দিন যে গোষ্ঠীর জন্য প্রত্যেকের কৃতকার্য্যের সাফল্য উদযাপন করাটা গূরুত্বপূর্ণ।
প্রাথমিকভাবে, এটি প্রত্যেককে চমৎকৃত করবে। তারা এটি প্রত্যাশা করেননি। দ্বিতীয় বৈঠক-এ, যা হোক, অনেকেই তৈরী থাকবে। তৃতীয় বৈঠক-এর পরে, প্রত্যেকেই জানবে কি আসছে এবং প্রস্তুত থাকবে। সুস্পষ্টভাবে, এই অনুশীলন চলতে থাকে প্রত্যেকে বাপ্তাইজিত হওয়ার পরে।
আরাধনা
আপনারা হারানো লোকদের এমন এক ঈশ্বরকে আরাধনা করতে বলতে পারেন না যাকে তারা বিশ্বাস করে না। আপনারা তাদের কখনও বাধ্য করবেন না সেই গানগুলি গেয়ে মিথ্যাচার করতে, যা তারা বিশ্বাস করেন না। কিন্তু, সেই জন্যই বলা হয়, ডি এন এ গোষ্ঠী-তে আরাধনার বীজগুলি বপন করা সম্ভব।
যখন তারা সেই বিষয়গুলির বিষয়ে কথা বলেন, যার জন্য তারা কৃতজ্ঞ, এটি আরাধনায় পর্য্যবশিত হয়। যখন শাস্ত্রবাক্যতে সাড়া দেন তারা নিজেদের জীবনে যে পরিবর্তনগুলি ঘটিছে সেগুলির বিষয়ে কথা বলেন, এটি আরাধনায় পর্য্যবশিত হয়। যখন সম্প্রদায়ের মধ্যে তারা যে পার্থক্য তৈরি করেছেন তা উদযাপন করেন, এটি আরাধনায় পর্য্যবশিত হয়।
একটি ফুল যেমন তার বীজের মধ্যে থাকে ঠিক সেই মতভাবে আরাধনার সঙ্গীতগুলি আরাধনার মর্মদেশ আর থাকে না। আরাধনা হচ্ছে ঈশ্বরের সাথে সম্পর্কের ফসল। প্রশংসার সঙ্গীতগুলি গাওয়া হচ্ছে, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক যে আনন্দ আনে, তার বহিঃপ্রকাশ। হ্যাঁ, পরিণামস্বরুপ তারা প্রশংসা গান করেন। আরাধনার জন্য ডি এন এ, যাই হোক, তাদের গান গাইবার অনেক আগে থেকেই স্থাপিত হয়।
শাস্ত্রবাক্য
শাস্ত্রবাক্য বৈঠক-এর মূলে থাকে। গোষ্ঠীটি শাস্ত্রবাক্য পড়ে, শাস্ত্রবাক্য আলোচনা করে, একে অন্যের সাথে শাস্ত্রবাক্য আবার স্মরণ করা অভ্যাস করে, এবং শাস্ত্রবাক্য মেনে চলতে উৎসাহিত হয়। শাস্ত্রবাক্য কোন শিক্ষকের কাছে দ্বিতীয় আসন নেয় না। শাস্ত্রবাক্যই হচ্ছে শিক্ষক। আমরা এটি আরো বিশদে আলোচনা করবো পরবর্তী ডি এন এ গোষ্ঠী উপাদানে।
আবিষ্কার
হারানো লোকদের সাথে কার্য করবার সময়, আমাদের শাস্ত্রবাক্য ব্যাখ্যা করবার ভূমিকা এড়িয়ে চলতে হবে। যদি আমরা তা করি, শাস্ত্রবাক্যকে কর্তা হওয়ার সুযোগ না দিয়ে আমরাই কর্তা হয়ে যাই। আমরা যদি কর্তা হই, আমাদের নেতৃত্বের ক্ষমতা ও সময়ের দ্বারা প্রত্যেকটি গোষ্ঠীকে শিক্ষা ও সময়ের দ্বারা, প্রত্যেকটি গোষ্ঠীকে শিক্ষা দেওয়ার আবশ্যিকতার ক্ষেত্রে পুনরাবৃত্তির কার্য সীমাবদ্ধ হয়। পরিণতিস্বরূপ, শাস্ত্রবাক্য থেকে সরে এসে, শিক্ষকের অধিকার হিসাবে কর্তা হওয়া, যেভাবে তাদের পুনরাবৃত্তি করা উচিৎ তা গোষ্ঠীগুলিকে করতে দেবে না।
এই পরিবর্তন ঘটানো কঠিন। আমরা শিক্ষা দিতে ভালবাসি। এটি আমাদের খুশি দেয়। আমরা উত্তরগুলি জানি এবং তা অন্যদের সাথে ভাগ করে নিতে চাই। কিন্তু যদি আমরা শিষ্য করতে চাই সেই লোকদের যারা ধর্মশাস্ত্রের ও পবিত্র আত্মার উপর নির্ভর করে তাদের প্রশ্নগুলির উত্তরের জন্য, আমরা উত্তরদাতা হতে পারি না। ঈশ্বর তাদেরকে তার বাক্যে কি বলছেন তা খোঁজার জন্য আমাদের তাদেরকে সাহায্য করতে হবে।
এই ধারণা পুনরায় চালু করতে, আমরা বহিরাগতদের “সহায়ক” বলি, যারা গোষ্ঠীগুলি শুরু করেন। তারা শিক্ষা দেওয়ার থেকেও প্রকাশ করতে সহায়ক হন। তাদের কার্য হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা, যা হারানো লোকদের শাস্ত্রবাক্য অনুসন্ধান করতে সাহায্য করে। গ্রন্থের একটি পরিচ্ছেদ পড়ার পরে তারা জিজ্ঞাসা করেন, “এই অংশটি ঈশ্বরের সম্বন্ধে কি বলছে?” এবং, “এই অংশটি মনুষ্যত্ব (বা মনুষ্যজাতি) সম্বন্ধে আমাদের কি বলছে?” এবং, যদি আপনি বিশ্বাস করেন যে এটি ঈশ্বরের থেকে এসেছিল, যেভাবে আপনি জীবনধারন করেছেন, তার আপনাকে কি কি পরিবর্তন করতে হবে।
প্রকাশ করার পদ্ধতি প্রতিলিপি তৈরির জন্য অপরিহার্য। গোষ্ঠীগুলি যদি ধর্মগ্রন্থের কাছে যেতে না শেখে এবং পবিত্র আত্মার ওপর নির্ভর না করে তাদের প্রশ্নগুলির উত্তর দেবার জন্য, তাদের, যেমনভাবে বৃদ্ধি পাওয়া উচিৎ, তেমনভাবে বৃদ্ধি পাবেন না, এবং তারা অনেক প্রতিলিপি তৈরি করতে পারবেন না, হয়ত একেবারেই না।
গোষ্ঠী – সংশোধন
আমাদের গোষ্ঠী নেতাদের এবং মণ্ডলীর নেতাদের বৃহদাংশ প্রতিষ্ঠানগত বাইবেল-সম্বন্ধীয় কোন প্রশিক্ষণ নেই। যখন লোকেরা এটি শোনেন, তারা জিজ্ঞাসা করেন, “প্রচলিত ধর্মশাস্ত্রের বিরুদ্ধ মত ব্যাপারটি কি?” আপনি আপনার গোষ্ঠীগুলিকে কিভাবে খেপে যাওয়ার থেকে আটকাবেন?” এটি একটি বিরাট প্রশ্ন। নেতা হিসেবে, আমরা নিশ্চয়ই এই প্রশ্নটি জিজ্ঞাসা করবো।
সর্বপ্রথম, সমস্ত গোষ্ঠীগুলিরই শুরুতেই প্রচলিত ধর্মমত বিরোধী হওয়ার প্রবণতা রয়েছে। তারা ঈশ্বরের বাক্যের বিষয় সবকিছু জানেন না। তারা ঈশ্বরকে খুঁজে পাওয়ার প্রক্রিয়াতে রয়েছে, যা তাদের চালিত করে অবাধ্যতা থেকে বাধ্যতায়, কিন্তু তাদের পক্ষে শুরুতেই সবকিছু জানা অসম্ভব। যখন গোষ্ঠীটি একসঙ্গে আরো অধ্যয়ন করে, যখন তারা আরো খুঁজে পান, ঈশ্বর কিভাবে তাদেরকে তাদের সাথে সম্পর্ক স্থাপন করাতে চান যাতে তারা ন্যূনতম প্রচলিত ধর্মমত বিরোধী হন। সেটি শিষ্যত্বের অংশ।
যদি আমরা তাদের শাস্ত্রবাক্য থেকে খুব দূরে চলে যেতে দেখি, আমরা তখনই সেই অংশের ওপর ডিসকভারি বাইবেল স্টাডির মাধ্যমে একটি নতুন অংশ চালু করি। (লক্ষ্য করুন যে আমি “শিক্ষা দাও” বা “সংশোধন কর” বলিনি। তাদের আচার আচরণ সংশোধন করতে পবিত্র আত্মা শাস্ত্রবাক্য ব্যবহার করবেন। তাদের শুধুমাত্র শাস্ত্রের সঠিক অংশের দিকে চালিত করতে হবে।) আরো অধ্যয়নের মধ্যে দিয়ে যাওয়ার পর, তারা বুঝতে পারবেন, তাদের কি করা উচিৎ। আরো গুরুত্বপূর্ণভাবে, তারা আসলে এটি করেন।
দ্বিতীয়ত, আমাদের বোঝা উচিৎ প্রচলিত ধর্মমতের বিরুদ্ধ বিশ্বাস শুরু হয় উচ্চ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন (আমি অনন্য সাধারন প্রতিভার উল্লেখ করছি, সম্প্রদায়ের নয়) নেতাকে নিয়ে, কিছু শিক্ষাসহ, যিনি গোষ্ঠীকে বাইবেল কি বলে সেই শিক্ষা দেন, এবং এটি মান্য করতে যে তারা অবশ্যই কি করবেন। এক্ষেত্রে, গোষ্ঠীগুলি নেতা যা বলেন মেনে নেয় এবং ধর্মশাস্ত্রের আঙ্গিকে কখনো এর অনুসন্ধান করেন না।
আমরা গোষ্ঠীগুলিকে শাস্ত্রের অংশটি পড়তে এবং কিভাবে গোষ্ঠীর সদস্যরা অংশটির ব্যাপারে সাড়া দিচ্ছে অনুসন্ধান করতে শিক্ষা দিই। গোষ্ঠীগুলিকে শিক্ষা দেওয়া হয় একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করতে, “সেটি এই অংশের কোথায় আপনারা পেয়েছেন?” যখন কোন একজন রহস্যময় বাধ্যতার সাক্ষ্য দেন, গোষ্ঠীটি এই প্রশ্ন করে। যখন কোন একজন বিশদভাবে যোগ করে, যে সময় অংশটি পুনরায় বলেন, গোষ্ঠীটি এই প্রশ্নটি জিজ্ঞাসা করে। এই প্রশ্নটি সমস্ত গোষ্ঠী সদস্যদের, গৃহীত অংশটির ওপর আলোকপাত করতে এবং তাদের অন্তর্দৃষ্টি এবং বাধ্যতার ব্যাখ্যা করতে বাধ্য করে।
সহায়ক ব্যক্তিটি গোষ্ঠী-সংশোধনের আদর্শ হন। তারা হাতে থাকা শাস্ত্রাংশের ওপর আলোকপাতের জন্যেও আদর্শ হন।
বিশ্বাসীর পৌরহিত্য
নতুন বিশ্বাসীরা এবং এখনও বিশ্বাসী হয়নি যারা, তাদের বোঝা দরকার, তাদের ও খ্রীষ্টের মাঝখানে কোন মধ্যস্থতাকারী দন্ডায়মান নেই। আমাদের ডি এন এ স্থাপন করতে হবে, যা বাধাগুলিকে এবং মধ্যস্থতাকারীদের উপলব্ধিবোধকে সরিয়ে দেবে। সেই হেতু শাস্ত্রবাক্য অবশ্যই প্রধান হবে। সে জন্যই শিক্ষাদানের থেকেও বেশি বহিরাগতেরা সহায়তা করুন। সেই জন্যই শাস্ত্রীয় বাক্যের ওপর ভিত্তি করে স্বয়ং-সংশোধন করতে শেখানো হয়।
হ্যাঁ, নেতাদের উত্থান হয়। তাদের উদ্ভূত হতে হবে। এটাই স্বাভাবিক। কিন্তু নেতৃত্ব চিহ্নিত হয় কর্মের দ্বারা যা ভূমিকার সীমা নির্দেশ করে। নেতারা অন্য কোন শ্রেনীর আত্মিক বা বিশেষ পদমর্যাদা সম্পন্ন নন। যদি কিছু থাকে, নেতাদের উঁচু পর্যায়ের দায়বদ্ধতা ধারণ করতে হয়, কিন্তু তাদের দায়বদ্ধতা তাদের কোন বিশেষ পদমর্যাদা দেয় না।
যদি বিশ্বাসীদের পৌরহিত্যের জন্য ডি এন এ হাজির না থাকত, আপনারা কখনো মণ্ডলী পেতেন না। শিষ্যত্বের প্রক্রিয়া অবশ্যই এই ডি এন এ চালু করবে।
গোষ্ঠীর বৈঠকগুলিতে এই সমস্ত প্রয়োজনীয় অভ্যাসগুলি প্রয়োগের দ্বারা, আমরা দেখেছি অবিশ্বাসীরা প্রভূ যীশুর বাধ্য শিষ্যে পরিণত হয়েছে, যা চলতে থাকে আরো শিষ্যদের তৈরি করবার জন্য এবং নতুন গোষ্ঠীগুলিকে শুরু করবার জন্য, যেগুলি পরিণত হয় মণ্ডলীগুলিতে।
পৌল কন্টাজিয়াস ডিসাইপল মেকিং প্রতিষ্ঠা করেছিলেন (Contagious Disciple making) (www.contagiousdisciplemaking.com) শিষ্য প্রস্তুতকারকদের একটি সম্প্রদায় গড়তে এবং তাদের প্রশিক্ষণ দিতে যে নিয়মগুলি তারা ব্যবহার করেন আমেরিকা ও কানাডায় শিষ্য তৈরির উদ্যোগে। তিনি একজন নির্দেশক ছিলেন, বিশ্ব খ্রীষ্টীয় উদ্যোগের ওপর দৃষ্ট আকৃতিগুলির এবং contagious disciple making–এর সহ-গ্রন্থগারঃ তাঁর বাবার সাথে আবিষ্কার-এর আধ্যাত্মিক যাত্রার অন্যদের নেতৃত্ব দিতেন (Leading Others on a Spiritual Journey of Discovery with his father, David Watson)।
মিশন ফ্রন্টিয়ার্স-এর জানুয়ারী-ফেব্রুয়ারী ২০১২ সালের প্রকাশনায়, মূলতঃ একটি প্রবন্ধ থেকে সংকলিত, http://www.missionfrontiers.org পৃষ্ঠা ২৪-২৫, এই উপাদানটি ২৪:১৪ – সমস্ত লোকেদের পক্ষে একটি সাক্ষ্য বই-এর পৃষ্ঠা ৬৫-৭৩-এ উল্লেখিত হয়, 24:14 থেকে বা Amazon-এ উপলব্ধ৷
