ভাগ ৫খ – মণ্ডলীতে নেতৃত্বের ভূমিকা
– ট্রেভর লারসেন দ্বারা লিখিত –
“মণ্ডলী গঠনের প্রক্রিয়ায় ইফিষীয় ৪:১১ পদের প্রেরিত, ভাববাদী, প্রচারক, পালক, শিক্ষকদের কোথায় সংযুক্ত থাকতে দেখেছিলেন? আপনার নতুন নিয়মের মণ্ডলীর বিকাশে, শিক্ষা এবং প্রচারের ভূমিকা কোথায়?”
আমাদের “ফলের উপর মনোযোগ”কে ডিএমএম নমুণার একটি বৈকল্পিক বলা যেতে পারে যা ডেভিড ওয়াটসন ২০০৮ সালের প্রশিক্ষণে দিয়েছিলেন। আমরা স্থানীয় গবেষণা এবং প্রসঙ্গকে সঙ্গত করতে অধিক জোর দিয়েছি। আমরা আমাদের নমুণার বিকাশের আন্দোলনগুলিতে ভালভাবে প্রেম করার ডিএনএ স্থাপনের (দরিদ্র দেশগুলিতে সম্প্রদায়িক উন্নয়নের মাধ্যমে) উপর আরও বেশি জোর দিয়েছি। আদর্শ ডিএমএম-এর মতো, আমাদের নমুণাটি শুধুমাত্র একটি সুসমাচারমূলক পদ্ধতি নয়, কিন্তু শিষ্যদের খ্রীষ্টে পরিপক্ক এবং ফলপ্রসূ হতে সাহায্য করে। কিন্তু আমরা একটি মণ্ডলীর বিকাশ হিসেবে শিষ্য নির্মাণের ফলের উপর আরো অধিক জোর দিতে পারি, যেমন আমরা বাইবেলের প্রথম ২০০ বছরে দেখেছি। ফলের উপর মনোযোগ নমুনাটির উদ্দিষ্ট ফলাফল হলো একটি “দেওয়ালবিহীন মণ্ডলী”: একটি বিস্তৃত জৈব ব্যবস্থা রূপে ইক্কলেসিয়া ঠিক যেমনটি আমরা নতুন নিয়ম লেখার সময়কালে দেখতে পাই।
আমি এমন এক পটভূমি থেকে এসেছি যা বিশ্বাস করে যে নতুন নিয়মের অনুশাসন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে প্রেরিত এবং ভাববাদীর বরদানগুলিও শেষ হয়ে গেছে। সেই লোকদের জন্য চিন্তার বিষয় যারা প্রেরিতদের সমাধিকার দাবি করে এবং দাবি করে যে তাদের লেখায় নতুন নিয়মের মতো কর্তৃত্ব রয়েছে। অবশ্যই আমরা সম্মত যে বাইবেলের অনুশাসন বন্ধ হয়ে গেছে।
প্রেরিত-সদৃশ বরদান
যদিও প্রেরিত পৌল একজন লেখকের চেয়ে অধিক ছিলেন। তার উচ্চাকাঙ্খা ছিল যে যেখানে কোন মণ্ডলী ছিল না সেখানে খ্রীষ্টের প্রচার করা। যখন আমি বিভিন্ন সম্প্ৰদায়ের আমন্ত্রণগুলির সাথে একজন সেমিনারি অধ্যাপকরূপে নেতাদের ব্যাপকভাবে উন্নতি করি, আমি এমন লোকদের সাথে দেখা করতে থাকি যারা এই ক্ষেত্রে অনেকটা প্রেরিত পৌলের মতো মনে হয়। তারা জনসংখ্যার সুসমাচার অপ্রাপ্ত অঞ্চলগুলিতে নতুন মণ্ডলীগুলি শুরু করে চলেছে। আমি নির্দিষ্ট ধরণের পালক দেখেছি যারা ৭০ জন বিশ্বাসীর (আমাদের দেশের মণ্ডলীর গড় আকার) ঝাঁকের পালক হতে খুশী। কিন্তু কিছু অন্যান্য খ্রীষ্টীয় নেতারা আরো অধিক এমন মণ্ডলীগুলির গঠন করে চলছে, এবং তারা আট বা দশটি সংযুক্ত মণ্ডলীর তত্ত্বাবধান করে।
আমি এই ঘটনার মধ্যে ছুটতে থাকি এবং এই ধরণের খ্রীষ্টীয় নেতাদের বিষয়ে কৌতূহলী হয়ে উঠলাম যেখানে আমি সেবা করি, যা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায়শই পাই না। যখন এই প্রেরিত-সদৃশ ব্যক্তিরা মহান আজ্ঞার প্রতি চিন্তাভাবনা করে, তখন তারা এটিকে আরো অধিক শিষ্য-নির্মাণের প্রতি নিজের ভূমিকা হিসাবে দেখে, এবং এর ফলস্বরূপ আরো অধিকাধিক মণ্ডলীগুলি তৈরী হয়। এই দুই ধরণের নেতারা হলো ভিন্নঃ একজন হলো অতি পালকীয় এবং একটি সীমিত মাপের ঝাঁকের পালন করতে চায় যাতে তাদের পরিচালনা করতে পারে। অপরটি হলো অতি প্রেরিত-ধরণের এবং বিবেচনা করে যে কিভাবে সুসমাচার অপ্রাপ্ত অঞ্চলগুলিতে নতুন মণ্ডলীগুলি শুরু করা যায়।
সময়ের সাথে আমি এই প্রেরিত-সদৃশ ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে চিহ্নিত করেছি যারা মণ্ডলীর পালক চায় না, কিন্তু ইউপিজি-তে বসবাসকারী মুসলমানদের মধ্যে মণ্ডলীগুলি শুরু করতে চেয়েছিল। তাদের অস্বাভাবিক ভাবনাকে বোঝানোর জন্য, এই ব্যক্তিদের মধ্যে একজনের একটি ছেলে যে হাসপাতালে মৃতপ্রায় ছিল। অত্যাধিক মৃগীরোগজনিত খিঁচুনি এবং পরিমাণস্বরূপ মস্তিষ্কের ক্ষতির সাথে ১৫ বছরের লড়াইয়ের পর, তিনি একদিন আমাকে বললেনঃ “আমার ছেলের হাসপাতালের কক্ষটি এতোবেশী মানসিক চাপের ছিল, অবশেষে আমাকে মুসলমানদের সাথে সুসমাচার প্রচার উপভোগের জন্য হাসপাতালের অন্য তলায় যেতে হয়েছিল। সেটি একটি স্বস্তি ছিল!”
আমি ভেবেছিলামঃ “ইনি আমাদের অনেকের চেয়ে ভিন্ন ধরণের ব্যক্তিঃ ইনি মুসলমানদের সুসমাচার প্রচারের দ্বারা মানসিক চাপ থেকে মুক্ত হন!” এটি তাদের নির্ধারিত পরিচর্যার ঊর্ধ্বে চলে যায়। এই ব্যক্তিদের মধ্যে একটি শখ এবং প্রচারের জন্য পৌলের আবেগ রয়েছে (রোমীয় ১:১৪; ১৫:২০; ২ করিন্থীয় ১০:১২-১৬): সুসমাচারকে সেই সমস্ত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য যেখানে এখনো খ্রীষ্টের নাম নিয়ে যাওয়া হয়নি।
দ্য সাইন্স অফ্ অ্যান এপোস্টল-এ সি.কে. ব্যারেট বারোজন প্রেরিত এবং পৌল সম্পর্কে লিখেছেন। এবং এক দ্বিতীয় স্তরের নেতারা যারা বার্ণবা এবং অবশিষ্ট প্রেরিত সমূহের মতো সুসমাচারকে সুসমাচার অপ্রাপ্তদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। অন্যেরা যেমন আন্দ্রনিক ও জুনিয়া (রোমীয় ১৬:৭) এবং ইপাফ্রদিত (ফিলিপীয় ২:২৫)-দের রূপে উল্লেখ করা হয়েছে। অন্যান্য প্রেরিতদেরও (ইংরেজিতে ছোট “a” সহ) উল্লেখ করা হয়েছিল, মণ্ডলীগুলি থেকে পাঠানো ব্যক্তিদের মনোনীত করা হয়েছিল – যেমন ২ করিন্থীয় ৮:২৩ পদে নামহীন ভাইদের উল্লেখ করা হয়। অবশ্যই বাইবেলের অনুশাসন লেখা সমাপ্ত হয়েছে। কিন্তু প্রথম শতাব্দীতে যখন মণ্ডলী দ্রুত সম্প্রসারিত হচ্ছিল তখন প্রেরিত-সদৃশ আত্মা এতটাই বিশিষ্ট ছিল তা আজও নির্দিষ্ট কিছু জায়গায় উপস্থিত রয়েছে। সুসমাচারকে সেই জনসংখ্যার ক্ষেত্রে নিয়ে যেতে চায় যেখানে খ্রীষ্টের নাম পৌঁছায় নাই। যেই ব্যক্তিদের আমি জানি, যাদের মধ্যে সেই একই প্রেরিত-সদৃশ আত্মা রয়েছে, তারা সুসমাচারের অগ্রগতির প্রতি নেতৃত্বে পরিণত হয়েছে।
সুসমাচার অপ্রাপ্ত জনগোষ্ঠীতে তাদের পরিচর্যার ফলকে সর্বাধিক করতে সাহায্য করার সময়, আমি বুঝতে শুরু করি যে আমার কাছেও সেই একই আত্মা আছে। সেমিনারী চলাকালীন, আমি কম্বোডিয়ান এবং ভিয়েতনামী এবং লাওতিয়ানদের কাছে পৌঁছানোর জন্য আমার সাথে যোগ দেওয়ার জন্য অন্যদের নিয়োগ করছিলাম। আমি এটিকে কখনো প্রেরিত-সদৃশ ভাবিনি। আমাকে কখনো এমন মনে হয় নি যে এটা আমি করছিলাম। কিন্তু এভাবেই ঈশ্বর আমাকে বানিয়েছেন। গতকাল আমার জন্মদিনে, কেউ আমাকে জিজ্ঞেস করলো যে আমি মজার জন্য কি করতে চাই। বললাম, “আমি এই গত বছরে কতগুলি ইউপিজি-তে পৌঁছেছি সেই সংখ্যা গুনতে চাই।” কারণ আমি সেই কাজটি করতে চাই যখন কেউ আমার কাছে তাদের জন্য কিছু করার আশা করে না। এটা সবচেয়ে মজার বিষয় যা আমি ভাবতে পারি! যা অন্যদের চেয়ে একেবারে আলাদা। প্রেরিত-সদৃশ ব্যক্তিদের কাছে সেই ক্ষেত্রগুলিতে সুসমাচার পৌঁছানোর জন্য একটি অভিযান রয়েছে যেখানে সম্ভাব্য ফসল রয়েছে কিন্তু এখনও উন্মুক্ত হয়নি। যারা আন্তঃসাংস্কৃতিকভাবে সেবাকার্য করেন তাদের মধ্যে খুব কম সংখ্যকই এই অভিযানের অধিকারী। এই ধরণের বেশ কিছু প্রবাসী আমার সাথে সংযুক্ত হয়েছে এবং ফলকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য জাতীয় প্রেরিতিক কার্যকর্তাদের সাথে আসছে।
প্রেরিতিক কার্যকর্তাদের সন্ধান করছি; আমি সেই স্থানীয় বিশ্বাসীদের জন্য সন্ধান করছি যার কাছে সেই বরদান রয়েছে। এবং আমি তাদের খুঁজে বের করতে এবং তাদের সাহায্য করার ক্ষেত্রে আরও ভাল হয়েছি। আমি এই প্রশ্নটিকে ঘিরে আমার জীবনকে সাজিয়েছিঃ “আমরা কিভাবে প্রেরিতিক কার্যকর্তাদের তাদের ফল সর্বাধিক করতে সাহায্য করতে পারি?” আমি যদি সহানুভূতি-ভিত্তিক ব্যক্তি, বা প্রশাসনিক-ভিত্তিক ব্যক্তিদের খুঁজে পাই, তাহলে প্রেরিত-সদৃশ নেতাদের পাশাপাশি আমাদের কাছে তাদের জন্যও জায়গা রয়েছে। কারণ প্রেরিতিক কার্যকর্তারা এত বেশী ফল প্রদান করে যে অধিকাধিক সংখ্যক ব্যক্তি নিয়োগের মাধ্যমে সমস্ত ধরণের অসুবিধা কাটিয়ে উঠতে হয়। আমার মনে হয় সেই কারণেই ইফিষীয় ৪:১১ পদে উন্নতির পাঁচটি বরদানের মধ্যে প্রেরিতদের তালিকাভুক্ত করা হয়েছে। তারা অন্যান্য বিশ্বাসীদেরকে পরিচর্যার কাজ করার জন্য উন্নতি করে, যেমনটি নিম্নলিখিত পদগুলিতে বর্ণিত হয়েছে। এই সকল পাঁচটির ক্ষমতায়ন অথবা উন্নতি করার কার্যভার রয়েছে। প্রেরিতিক কার্যকর্তারা একটি ঝড় তোলে এবং বহু অন্যান্যদের প্রসারিত মণ্ডলীর অগ্রসর গতিকে সমর্থন করা প্রয়োজন।
প্রচারক,পালক এবং শিক্ষকেরা
এমন মনে হয় আমাদের আন্দোলনে এই সকল পাঁচটি উন্নতির বরদান রয়েছে। একজন প্রেরিত এবং একজন প্রচারকের মধ্যে কি পার্থক্য? আমি দেখতে পাই যে আমাদের প্রচারকেরা একের পর এক বা ছোট গোষ্ঠীগুলিতে, লোকেদের সাথে মুখোমুখি মিথস্ক্রিয়া করে সুখী আছে। সুসমাচার প্রচারের ক্ষেত্রে তাদের দক্ষতা প্রেরিতদের চেয়ে অধিক সংকীর্ণভাবে নিবদ্ধ। তাদের কাজটি মোটামুটি স্থানীয়; তারা যেখানে আছে ভালো আছে। সাহায্যের মাধ্যমে, তারা বুঝতে পারে যে কিভাবে অন্য ব্যক্তিদের সুসমাচার প্রচারের জন্য ক্ষমতায়ণ করতে পারে। কিভাবে সুসমাচার প্রচার করতে হয় সেই বিষয়ে তারা অন্যান্য বিশ্বাসীদের প্রশিক্ষণ দেয়। কিন্তু মনে হয় যে প্রেরিত-সদৃশ লোকেদের কাছে বিভিন্ন ক্ষমতার একটি সংগ্রহ রয়েছে যাকে তারা প্রয়োজনের সময় সুসমাচার এবং মণ্ডলীকে সেই স্থানগুলিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠেলে দিতে পারে যেখানে এটি এখনও প্রতিষ্ঠিত হওয়া দরকার।
পালকদের সম্পর্কেঃ আমাদের ১৬টি সর্বাধিক ফলপ্রসূ আন্দোলনের অনুঘটকের মধ্যে, কিছু জন পালকের বরদান প্রদানের জন্য এক শক্তিশালী অভিযোজন দেখায়, কিন্তু প্রেরিত-সদৃশ পালক রূপে, তারা বিশ্বাসীদের এক সমূহের পরিবর্তে শীর্ষ আন্দোলনের নেতাদের (যারা ব্যাপকভাবে ছড়িয়ে আছে) পালন করেছিল। যখন আমরা শহীদ হয়েছি, তখন অন্য অনুঘটকেরা নিজেদের উড়ন্ত অনুভব করে, কিন্তু পালকেরা কাঠের কাজের মধ্যে থেকে এগিয়ে আসে। তারাই অন্য নেতাদের সান্ত্বনা প্রদান করে এবং তাদের বুঝতে সাহায্য করে যে কিভাবে উঠে দাঁড়াতে এবং উৎসাহ খুঁজে পেতে হয়। মৃত্যুর ক্ষেত্রেও তাই। আমাদের ছোট গোষ্ঠী নেটওয়ার্কগুলিতে COVID-19-এ আমরা ৩০০০-এর চেয়েও অধিক ব্যক্তিদের হারিয়েছি, এবং এর মধ্যে তাদের নিকটবর্তী বহু নেতারা ছিলেন, এই কারণে আমাদের অনুঘটকগুলি বাস্তবিকভাবে আহত হয়েছে। এই পালক ধরনের-রা উদীয়মান হন এবং অন্যদের সাহায্য করেন। নিশ্চিতরূপে একটি আন্দোলনে, আমাদের ৫০ জনের প্রত্যেক সমূহের জন্য আবশ্যক সমস্ত রাখালদের উন্নতি করতে পালক বরদান প্রাপ্ত ব্যক্তির প্রয়োজন। আমাদের কাছে ক্ষুদ্র গোষ্ঠী, গুচ্ছ, ক্ষুদ্র অঞ্চল, এবং বৃহৎ অঞ্চলের উপরে নেতা রয়েছে। তারা আমাদের কাঠামোগত নেতাদের দলকে গঠন করে।
আমাদের কাছে বিশেষ নেতারাও আছে। আমরা এক ধরণের বিশেষ নেতাদের “পরামর্শদাতা” বলি। এটি বাস্তবিকভাবেই পালকের কার্য। তারা পরামর্শের প্রশিক্ষণ প্রাপ্ত, তারা মাদকাসক্তিকে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করে, তারা শোকাহত ব্যক্তিদের সাহায্য করে, এবং তাদের কাঠামোগত নেতাদের দ্বারাও পারিবারিক দ্বন্দ্বে সাহায্যের জন্যেও ডাকা হয়। যখন বিবাহের পূর্বে গর্ভাবস্থা ঘটে এবং আরও বিভিন্ন ধরণের সমস্যায় তারা ব্যক্তিদের সাহায্য করেন। আমরা পালককে কাঠামোগত নেতারূপে সেবা করার জন্য তৈরী করি না। কাঠামোগত নেতারা পালকের ভূমিকাতেও সেবা করতে পারে, অথবা তারা নেটওয়ার্ক থেকে অনির্ধারিত পালকদের আসতে এবং তাদের নির্দিষ্ট বিষয়গুলির উপর সাহায্য করার জন্য ডাকতে পারেন। যদি তাদের বৃহত্তর কাঠামোগত নেতৃত্বের ভূমিকা থাকে এবং পালকরূপেও প্রতিভাধর হয়, তাহলে তাদের পালকত্ব করার সাথে সাথে ঝিমানো পালকদের উন্নতি করার জন্যেও অবস্থান্তর করা প্রয়োজন।
প্রচারকের সাথেও একই। এটি আরেকটি বিশেষ নেতার শ্রেণী। প্রচারক প্রায়শই গুচ্ছের জন্যে অধিকাংশ গোষ্ঠীগুলির জন্ম দেওয়ার উপায় সন্ধান করতে থাকে, সম্ভবত নিকটবর্তী জনগোষ্ঠীর মধ্যে বা নিকটবর্তী অঞ্চলে। কাঠামোগত নেতারা গুচ্ছের কাছ থেকে আর্থিক উপহারগুলি সংগ্রহ করেন, এবং একজন স্বয়ংসেবক প্রচারককে (যিনি হয়তো এক বিক্রেতা) আরো কিছুটা আর্থিক সাহায্য করার জন্য ব্যবহার করেন, যাতে সে কিছুটা সুসমাচারমূলক ফলের জন্ম দিতে বা দৃঢ় করার জন্য আরো কিছুটা দূর যাত্রা করতে পারে। সাম্প্রদায়িক বিকাশের সূত্রধারও হলেন বিশেষ নেতা। তারা এমন প্রশাসক যারা সম্প্রদায়ের উপকারী পরিকল্পনায় অন্যদের সংগঠিত করতে পারে। আমরা প্রচুর আপনার-প্রতিবেশীকে-প্রেম করে থাকি। আমরা ক্ষুধার্তদের খাওয়াই, রোজগার সৃষ্টি করি, এবং হাজার হাজার বাচ্চাদের বিদ্যালয়ের পরে গৃহশিক্ষার গোষ্ঠীগুলি রাখি। আমরা একে-অপরকে-প্রেম বিষয়ক বহু প্রাথমিকতাকে আমাদের আন্দোলনের অংশ করার সিদ্ধান্ত গ্রহণ করি; এর জন্য অত্যাধিক প্রশাসনিক-সুবিধাকর্তার কার্যের প্রয়োজন। মণ্ডলীর কাঠামোগত নেতাদের কাছে এই পরিকল্পনাগুলিকে ব্যবস্থিত করার জন্যেও সময় নেই। তারা এই ব্যক্তিদের ডাকতে পারেন, যারা সেই সাতজনের মতো সেবা করতে পারেন যারা প্রেরিত ৬ অধ্যায়ে বিধবাদের পরিচর্যা সামলে ছিল।
চতুর্থ বিশেষ নেতা হলেন বাইবেল শিক্ষক − শিক্ষাদানে প্রতিভাধর ব্যক্তিরা। এরা একজন কাঠামোগত নেতাও হতে পারেন, বা তারা কেবলমাত্র শিক্ষকদের শিক্ষাদান এবং প্রশিক্ষণের উপর মনোযোগী হতে পারেন। শিক্ষকদের উন্নতি করার জন্য আমাদের বিশেষ সেমিনার আছে। গত ১৫ বছরে, অন্যদের সাহায্যে, আমি ৩৮টি বাইবেল অধ্যয়ন শৃঙ্খলা লিখেছি, প্রতিটিতে প্রায় ২৫ সপ্তাহ ধরে গোষ্ঠীবদ্ধ বাইবেল আলোচনা পরিচালনা করা হয়। শিক্ষকরা আমাদের খসড়াগুলি উন্নত করতে সাহায্য করে। তারা সেই বিষয়গুলি সনাক্ত করতে সাহায্য করে যেগুলি সম্বোধন করা দরকার। এই অধ্যয়নগুলি বাইবেলভিত্তিক; কিছু সাময়িক, বিশিষ্ট বিষয় কেন্দ্রিক। উদাহরণস্বরূপ, উপবাস সম্পর্কে আমাদের বাইবেলভিত্তিক ধর্মতত্ত্ব এমন একটি দেশে অতি মহত্বপূর্ণ বিষয়, যেখানে বছরে একমাস উপবাস করা হয়। উপবাসের মাসের কারণে এটি একটি খুব জনপ্রিয় অধ্যয়ন। আমাদের কাছে সুস্থ বাইবেলভিত্তিক পরিবারগুলির উপর আরেকটি জনপ্রিয় সাময়িক শৃঙ্খলা আছে। সাময়িক শৃঙ্খলার প্রয়োগ প্রায়শই গোষ্ঠী শুরু করতে ব্যবহার করা হয়।
আমাদের কাছে মৌলিক শৃঙ্খলাগুলিও রয়েছে। আমাদের শব্দ প্রণালীতে, আমরা গোষ্ঠীগুলিতে আগমনাত্মক বাইবেল অধ্যয়নের উপর অধিক জোর দিয়ে থাকি, এবং শিক্ষকেরা সেই শব্দ প্রণালীর অংশ। নেতাদের পরিদর্শন এবং কিছু মূল অনুচ্ছেদের সাথে সাহায্য করার জন্য, একটি অর্ধদিনের সেমিনারে শিক্ষকেরা নেতাদের গোষ্ঠীর সাথে একটি গোষ্ঠীগত শৃঙ্খলার পরিচয় করিয়ে দিতে পারেন। তারা মার্কের বই অধ্যয়নের সময় মুসলমানদের জন্য খ্রীস্টোলজির মতো প্রশ্নগুলির উত্তর দিতে, অধ্যয়নের সময় নেতাদের সাহায্য করতে পারেন। তাদের মধ্যে কেউ কেউ আমাদের ৫০ বা ২০০ জনের একটি মৌসুমী সমাবেশের সময় সামগ্রী লিখতে বা নির্বাচন করতে, বা কোন বিষয়ে শিক্ষণের প্রদর্শণ করতে সাহায্য করে। তাদের মধ্যে কিছু ছোট ভিডিও-র মাধ্যমে শিক্ষা দিতে সাহায্য করে।
আশ্চর্যজনকভাবে, আজকাল প্রচলিত মণ্ডলীগুলিতে “প্রচার” শব্দটি যেভাবে ব্যবহৃত হচ্ছে তা যেভাবে বাইবেলে ব্যবহৃত হয়েছিল তার থেকে ভিন্ন। বাইবেলে ব্যবহৃত গ্রীক শব্দগুলি যেগুলিকে আমরা অনুবাদ করি “প্রচার” প্রাথমিকভাবে অবিশ্বাসীদের কাছে সুসমাচার প্রচারকে বর্ণনা করে, মণ্ডলীর বিশ্বাসীদের কাছে প্রচারকে না। BibleWorks ব্যবহার করে একটি শব্দ অনুসন্ধানে, নতুন নিয়মের ESV-তে ২৭টি অনুচ্ছেদে প্রচার শব্দটি অনুবাদ করা রয়েছে, ২৪টি অনুচ্ছেদ স্পষ্টভাবে সুসমাচার প্রচারকে নির্দেশ করে এবং অন্য তিনটির ব্যবহারে এটি স্পষ্ট নয় যে কোন বিশ্বাসী বা অবিশ্বাসী শ্রোতা দৃষ্টিতে রয়েছে কিনা। আমরা যেই ৯৯% ইসলামিক জনগোষ্ঠীকে সেবা করি সেখানে উন্মুক্ত সুসমাচার প্রচার অতি সাবধানে এবং বুদ্ধিমানের সাথে (ঝুঁকি কমাতে) করা উচিত। আমাদের সুসমাচারের অধিকাংশ ঘোষণা সেই ছোট গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে করা হয় যারা একে অপরকে চেনেন, এবং মুসলমানরা যারা বিশ্বাসে আসেন তারা সাধারণত এই সম্পর্কে কথোপকথন করেন। যেমন উপরে উল্লেখিত হয়েছে, বাইবেলে, “শিক্ষা” শব্দটি বিশ্বাসীদের উপর বেশী মনোযোগী।
আমরা বিশেষ করে এই আধ্যাত্মিক বরদানগুলি সনাক্ত করার জন্য এবং এই চারটি শ্রেণীর প্রত্যেকটির জন্য অতিরিক্ত বিশেষ প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি দানের বরদানের জন্যেও কার্য করে যাচ্ছি। ক্রমবর্ধমান শিষ্যদের আন্দোলনের মধ্যে সেই বরদানগুলি ব্যবহার করার জন্য ক্ষমতায়ণ করা হয়। আমাদের ১০টি মূল দক্ষতার মধ্যে একটি হল আমাদের বার্ষিক স্বাস্থ্য নির্ণয়। আমরা সমস্ত গোষ্ঠীগুলি এবং সমস্ত গুচ্ছগুলিকে এক সেট প্রশ্ন ব্যবহার করে স্ব-মূল্যায়ন করার চেষ্টা করি।
নেতৃবৃন্দের উন্নতির জন্য শিক্ষণীয় বৃত্ত
যদি কেউ জিজ্ঞাসা করে, “নতুন নিয়মের কোন মণ্ডলীগুলি স্বাস্থ্যবান ছিল?” আপনি সম্ভবত বলতে পারেন যে তারা সকলই স্বাস্থ্যবান ছিল, কিন্তু তাদের সবার মধ্যে কিছু অস্বাস্থ্যকরতাও ছিল। হয়তো করিন্থ তার অস্বাস্থ্যকরতার জন্য উঠে দাঁড়াবে, কিন্তু সমস্ত মণ্ডলীর কাছেই সমস্যা ছিল। আন্দোলন হলো একটি অগোছালো প্রক্রিয়া, এবং আমাদের কাছে সেই সমস্ত সমস্যা রয়েছে যা আপনি বাইবেলেও পড়েন৷ কোনো এক সপ্তাহে, যদি আমি সমস্ত নেতাদের জিজ্ঞেস করি, তাহলে জানতে পারবো যে কিছু ব্যক্তিরা গুরুতর পারিবারিক দ্বন্দ্বে রয়েছে। এমন কিছু লোক থাকবে যারা ইন্টারনেটে যৌন আসক্তির সাথে লড়াই করছে। সেই সমস্ত সমস্যাগুলি যার কথা আপনি ভাবতে পারেন, যেগুলি আপনি যে কোনও স্থানের মণ্ডলীগুলিতে খুঁজে পান, সেগুলি আপনি দেওয়ালবিহীন মণ্ডলীতে পাবেন যা খ্রীষ্ট আমাদের নেতাদের মাধ্যমে তৈরি করছেন৷
আমরা প্রক্রিয়াগুলিকে তীক্ষ্ণ করার জন্য কার্য করছি, নেতাদের সম্ভাবনা বাড়ানোর জন্য যেন বিশ্বাসীদের বৃদ্ধির সমস্যাগুলিকে বাইবেলভিত্তিক উপায়ে সমাধান করতে সাহায্য করতে পারে। নেতৃবৃন্দের গোষ্ঠীতে, আমাদের একটি প্রক্রিয়া রয়েছে যাকে আমরা শিক্ষণীয় বৃত্ত বলি, যেখানে চারজন সমকক্ষ নেতা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে কে একটি নির্দিষ্ট সপ্তাহে অন্যদের দ্বারা প্রশিক্ষিত হবে। প্রশিক্ষক হিসেবে নির্বাচিত নেতা একটি সমস্যা বলবেন যার সাথে তারা মোকাবিলা করছেন, তারপর অন্য তিনজন নেতা তাকে সাহায্য করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করেন। তারা একসাথে প্রশিক্ষককে তার নেতৃত্বের সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করার জন্য নিজেদের ধারণা নিয়ে আসেন। শিক্ষণীয় বৃত্ত নেতাদের গোষ্ঠীগত সমস্যা সমাধানে প্রশিক্ষণ দেয় এবং তারা নেতাদের একটি দলের মধ্যে চারজন নেতাকে গড়ে তোলেন।
