Categories
আন্দোলন সম্পর্কে

ভাগ ৩ – ঈশ্বর-আকারের দর্শণ এবং সম্প্রসারণ

ভাগ ৩ – ঈশ্বর-আকারের দর্শণ এবং সম্প্রসারণ

ট্রেভর লারসেন দ্বারা লিখিত –

১৯৯৮ সালে আমাদের প্রারম্ভিক লক্ষ্য ছিল একটি সুসমাচার অপ্রাপ্ত জনগোষ্ঠীর মধ্যে ২০০টি গোষ্ঠী; সেটিই ছিল দর্শণঃ “ঈশ্বর ২০০টি গোষ্ঠী দিলেন।” যখন আমি সেই কথাটি বলেছিলাম, আমি ভাবছিল যেঃ “আমার কি কাউকে বলা উচিত হবে? তারা ভাববে আমি পাগল হয়ে গেছি!” কারণ দশক ধরে, এমনকি শতক ধরেও সেখানে কখনো কোনও প্রগতি ছিল না। কিন্তু এখন, সেই একটি ইউপিজি থেকে শুরু করে, অন্যান্য ৭৫টি ইউপিজির কাছে মুসলমানদের মধ্যে সংযুক্ত আন্দোলনের এই পরিবারে বহু বিশ্বাসীরা রয়েছে, (একটি হিন্দু ইউপিজি ছাড়া)। যেভাবে এটি আমাদের দেশ থেকে অন্যান্য দেশগুলিতে ছড়িয়ে পড়ছে, কিছু বৌদ্ধ-পটভূমিগত সম্প্রদায়গুলিতেও পৌঁছে গেছে। কিন্তু বৃহত্তর ধ্যান মুসলমানদের মধ্যেই রয়েছে। এমনকি কম্বোডিয়া, ভিয়েতনাম, এবং থাইল্যান্ডের মতো মুসলমান সংখ্যালঘু দেশগুলোতেও, আমরা সেই দেশগুলিতে বসবাসকারী মুসলমানদের দিকেই মনোনিবেশ করি।

এটি ডিএনএ-তে রয়েছে যা আমরা প্রথম দিন থেকেই চাষ করছি। এটি আমার ন্যস্ত দায়িত্বভার থেকেই বেড়ে ওঠে। শুরু থেকেই আমরা নির্ণয় করি যে গোষ্ঠীতে শুধু মুসলমানদেরই গণনা করবো, আমাদের মনোযোগ সেখানে রাখতে হবে। আমরা এমন একটি দেশে আছি যেখানে মুসলমানরা প্রভাবশালী সংখ্যাগরিষ্ঠ, তাই আমরা অন্যান্য ব্লকে আমন্ত্রণ পাই যেখানে প্রচুর সংখ্যক মুসলমান রয়েছেঃ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, তুর্কি ব্লক, এবং মধ্য এশিয়া ব্লক। এবং আমি জিজ্ঞাসা করিঃ “যদি প্রভূ এক্ষুনি আমাদের দেশে আরো বেশি ফল দিচ্ছেন, যদিও এটি অন্যান্য স্থানের মতো সমরূপ ইসলাম না হলেও, আমাদের কাহিনী কি বিশ্বাস গড়ে তুলতে পারে এবং পরিচর্যার নমুণাগুলিকে তীক্ষ্ণ করতে পারে যাতে অন্য দলগুলি অন্যত্র ফল প্রদান করতে পারে?” তাই আমি মধ্যেপ্রাচ্যের লোকেদের যারা আন্দোলনে নেমেছে প্রশিক্ষন দিচ্ছি। আমরা অন্যান্য এলাকায় এমন লোকদেরও প্রশিক্ষণ দিচ্ছি যারা মুসলমানদের মধ্যে আন্দোলনে বা উদীয়মান আন্দোলনে নেমেছে। কিছু কিছু স্থানে আমরা নির্বাচিত লোকদের সাথে একটি তিন থেকে পাঁচ-বছর মেয়াদের নিয়মিত প্রশিক্ষণের প্রতিশ্রুতি নিয়েছি যারা আমাদের আবিষ্কৃত ফলপ্রসূ অনুশীলনের সাথে সারিবদ্ধভাবে তাদের নমুণা উন্নত করতে প্রস্তুত।

আমাদের নমুণাটিকে একটি ইউপিজির সংস্কৃতিতে মানানসই করার জন্য, আমরা অনেক নৃতাত্বিক গবেষণা করেছি। আমি ইসলামী নেতাদের সামাজিক-রাজনৈতিক ক্ষমতার উপর একটি গবেষণা করেছি, এবং আমার জাতীয় অংশীদাররা আমার গবেষণার সহকারী হিসেবে বহু প্রশ্ন করতে পারে। আমি ধরে নিয়েছিলাম যে আমাদের নমুনাটি, আমাদের প্রেক্ষাপটের সাথে মানানসই করার জন্য তৈরী করা হয়েছিল, কেবলমাত্র সেই একটি সুসমাচার অপ্রাপ্ত জনগোষ্ঠীর মধ্যে প্রাসঙ্গিকতা থাকতে পারে যার কাছে আমরা প্রাথমিকভাবে পোঁছানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তারপরে আমাদের আন্দোলনটি অন্যান্য সুসমাচার অপ্রাপ্ত জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন করে। আমরা আবিষ্কার করেছি যে স্থানীয় সংস্কৃতি এবং প্রসঙ্গ গভীরভাবে গবেষণা করার আমাদের পদ্ধতিটি আমাদের নমুণাটিতে প্রসঙ্গ-যুক্ততার ডিএনএ এনে বসিয়েছে। এই নমনীয়তা আমাদের সুসমাচার ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন প্রসঙ্গের সাথে সামঞ্জস্য করতে সক্ষম করেছে। এটি দেখে মধ্যপ্রাচ্যের আমন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাস পেয়েছি। আমি দেখতে পাচ্ছিলাম, এটি বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটে কার্য করেছিল। তারপর মধ্যপ্রাচ্যে আমাদের করা প্রশিক্ষণের কিছু অংশগ্রহণকারীরা যারা ছোট ছোট গোষ্ঠীগুলির সংখ্যাবৃদ্ধি করতে শুরু করেছিল, তারা Zoom-এর মাধ্যমে একটি প্রশিক্ষণ বৃত্তের ধারাবাহিকতার জন্য আমাদের সাথে যোগ দেয়। যখন তারা প্রশিক্ষণ বৃত্তের দক্ষতা শিখছিল তখন আমরা একে অপরকে প্রশিক্ষিত করেছিলাম। কিছু সময় পর, এই প্রশিক্ষণ বৃত্তের ফল দুটি আন্দোলন গড়ে তুলতে সাহায্য করে। এটি আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে যে আমার সময়ের কিছুটা অংশ আমাদের দেশের বাইরে প্রশিক্ষণ ও ব্যবহারিক শিক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা উচিৎ, ঈশ্বর আমাদেরকে শেখানো ফলপ্রসূ অনুশীলনগুলির বাস্তবায়নে অন্য দলগুলিকে সাহায্য করা উচিৎ।

আমাদের দেশের আরো স্থানগুলিতে এবং জনগোষ্ঠীগুলির মধ্যে সুসমাচার ছড়িয়ে পড়ার দ্বারা আমরা আনন্দিতভাবে বিস্মিত হয়েছি, এবং এছাড়াও আমরা পরিচর্যাগুলিকে তাদের ফলগুলিকে অন্যান্য দেশে অগ্রসর করতে সাহায্য করতে পেরেছি। আমি প্রতিটি ত্রৈমাসিক মূল্যায়ন শেষে নিজেকে চিমটি করি এবং বলিঃ “আমি কি সত্যিই এই স্বপ্নে আছি? প্রভূ, এটিকে পরবর্তী পর্যায়ে প্রসারিত হওয়া থেকে কি আটকাতে পারে?” যখন আমি কোবিড-এর আগে আমাদের গত পাঁচ বছরের ইতিহাস দেখি, তখন এটি ১৩ গুণ বেড়েছে, এটি আমাকে পরবর্তী পাঁচ বছর সম্পর্কে সত্যিই উত্তেজিত করে তোলে। আমরা জিজ্ঞেস করতে থাকি, “কোন প্রতিবন্ধকতাগুলো বৃদ্ধি রোধ করছে? এগুলি কিভাবে হ্রাস করা যায়? আসুন বাড়তে থাকি!”

আমি মার্ক ৪:২৬-২৯ এর দৃষ্টান্তের কথা চিন্তা করি, যেখানে প্রভূ যীশু সেই কৃষকের কথা বলেছেন যে তার বীজ রোপনের পর ঘুমোতে যায়। প্ৰভূ যীশু বলেন, “সে ঘুমিয়ে থাকে, এবং সে জানে না কিভাবে, কিন্তু বীজের অঙ্কুরোদ্গম হয় ও তা বেড়ে ওঠে! নিজের থেকেই বেড়ে ওঠে!” এভাবে আমিও অনেকবার অনুভব করেছি। এর অর্থ এই নয় যে আপনি আপনার বীজটি অধ্যবসায়ের সাথে রোপন করবেন না যতটা আপনি জানেন যে কিভাবে। কিন্তু এমন ধারণাও আছে যে আপনি একদিনের কাজ শেষ করার পর বালিশে আপনার মাথা রেখে ঘুমোতে পারেন, কারণ ঈশ্বর কাজ করছেন এবং তিনি সুসমাচারের ফলটি অন্যান্য লোকেদের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন।

২০০৮ সাল থেকে, যখন আমরা গত ৫০টি গোষ্ঠীতে সংখ্যাবৃদ্ধি করি, আমি প্রত্যেক ত্রৈমাসিক পশ্চাদপসরণ শেষ করে প্রবন্ধ লিখতে শুরু করি। স্থানীয় আন্দোলনের অনুঘটকের সাথে আমরা তিন দিনের ত্রৈমাসিক পশ্চাদপসরণ করে থাকি, এবং আমি সাধারণত এই ১৪ বছর ধরে, আমাদের আলোচনার ভিত্তিতে তিন বা চারটি প্রবন্ধ লিখি। এটি অনেকবেশি প্রবন্ধ!) এবং আমাকে স্নাতক, স্নাকোত্তর, এবং ডক্টরাল অনুষ্ঠানগুলির জন্য অনেকগুলি বিষয়ে শেখানোর জন্য বলা হয়। তাই আন্দোলনের সাথে সম্পর্কিত বাইবেলভিত্তিক, মিশনভিত্তিক, এবং নেতৃত্বভিত্তিক প্রচুর পাঠ্যধারাগুলি রয়েছে। আমি এই প্রবন্ধগুলিকে বিকাশাধীন ১২টি বইয়ের গুচ্ছ হিসেবে সাজিয়েছি। আমি প্রতিটি বই আংশিকভাবে লিখেছি, এবং এখনো পর্যন্ত তিনটি বই সমাপ্ত করেছি। সেগুলি একটি ওয়েবসাইটে উপলব্ধঃ http://www.focusonfruit.org/। আপনি যদি এর গভীরে যেতে চান, তাহলে আপনি এখনো পর্যন্ত সমাপ্ত হওয়া ডিজিটাল বইগুলি ডাউনলোড করতে পারেন। আমাদের ক্ষেত্রের নেতাদের সাথে দীর্ঘ সংলাপের ভিত্তিতে আমরা প্রথমে আমাদের জাতীয় ভাষায় লিখেছি। যখন আন্দোলনের অণুঘটকেরা তারা যা শিখছে সেই বিষয়ে আলোচনা করেন আমি লিখি। এটি বেশ দীর্ঘ প্রক্রিয়াঃ পুনঃযাচাই, পাল্টা-যাচাই, নিশ্চিত করা যে আমরা একটি ফলপ্রসূ অনুশীলন আবির্ভুত হওয়ার আগে বিভিন্ন জনসংখ্যায় বিভিন্ন মন্ডলী স্থাপকদের কাছ থেকে ত্রিভুজ তৈরী করতে পেরেছি। আমাদের শেষ করা বইগুলির মধ্যে একটি ফলপ্রসূ অনুশীলনের উপর, অপরটি মূল দক্ষতা যা একজন ফলপ্রসূ অনুঘটক তাদের নেতাদের বারংবার প্রশিক্ষণ প্রদান করে এবং গোষ্ঠীগত প্রজন্মের মাধ্যমে পুনরুৎপাদন করে। অন্যান্য বইগুলি বাইবেলভিত্তিক সরঞ্জাম যা বিশ্বাসী গোষ্ঠীর সংখ্যাবৃদ্ধিকারী নেতারা ব্যবহার করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।