Categories
আন্দোলন সম্পর্কে

ঈশ্বর কিভাবে দক্ষিন-পূর্ব এশিয়ার মুসলমানদের মধ্যে কার্য করছেন

ঈশ্বর কিভাবে দক্ষিন-পূর্ব এশিয়ার মুসলমানদের মধ্যে কার্য করছেন

ইজিকিয়েলের দ্বারা লিখিত –

বহিরাগত মণ্ডলী স্থাপনকদের আমরা প্রজন্ম ০ হিসাবে বিবেচনা করি (এমনকি সে যদি সেই দেশের লোকও হয়)। স্থানীয় ব্যক্তি (প্রজন্ম ১ – জি ১) যারা সুসমাচার শ্রবন করে এবং সেই বাক্যে বিশ্বাস করে, বাপ্তিষ্ম গ্রহণ করে এবং তৎক্ষণাৎ সেই শিক্ষা তার পরিবার, বন্ধু এবং অন্যান্যদের মধ্যে প্রদান করে। যখন জি ১ বিশ্বাসীরা তার পরিচিত লোকদের সাথে সুসমাচার ভাগ করে নেয় এবং নতুন লোকেরা বিশ্বাস করে, তখন সেই নতুন বিশ্বাসীদের তৎক্ষণাৎ বাপ্তিষ্ম দেওয়া হয়, শিষ্য বানানো হয় এবং স্থানীয় বিশ্বাসীদের দ্বারা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই দলটি নতুন স্থানীয় বিশ্বাসীদের নিয়ে তাদের নেতা হিসাবে একটি জি১ গৃহ মণ্ডলীতে পরিবর্তিত হয়।

 

বিশ্বাসীরা নিয়মিত সপ্তাহে একদিন জি১ গৃহ মণ্ডলীতে প্রভূ যীশুর আরাধনা, প্রভুর ভোজ গ্রহণ এবং একত্রে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করে। খুব দ্রুত তারা নিজেদের পরিচিত লোকদের মধ্যে সুসমাচার পৌঁছে দেবার দায়িত্ব গ্রহণ করে। জি১ বিশ্বাসীরা শিষ্যত্ব গ্রহণ করে এবং অন্যদের শিষ্য তৈরির প্রশিক্ষণ প্রদান করে এবং নতুন লোকদের নিয়ে নতুন গৃহ মণ্ডলী শুরু করে।

 

গৃহ মণ্ডলী একটি প্রেরণকারী কেন্দ্র হিসাবে কাজ করে যেখানে সকল অংশ গ্রহণকারীরা একজন মণ্ডলী স্থাপনকারী হিসাবে প্রস্তুত হয়। প্রত্যেক সপ্তাহে আরাধনার সময়ের পরে প্রত্যেক বিশ্বাসী বাইরে গিয়ে কোন ব্যক্তির কাছে পৌঁছায়, তাকে শিষ্য বানানোর চেষ্টা করে এবং অন্যদের প্রশিক্ষণ দেয়। যারা খ্রীষ্টকে বিশ্বাস করে তাদেরকে তৎক্ষণাৎ বাপ্তিষ্ম দেওয়া হয়, শিষ্য হিসাবে প্রস্তুত করা হয় এবং তাদের পরিচিত লোকদের মধ্যে পৌঁছানোর জন্য এবং অন্য একটি গৃহেতে একত্রিত হবার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।

 

এই প্রক্রিয়া পর্যবেক্ষন, মূল্যায়ন এবং অনবরত প্রশিক্ষণের সাথে অব্যাহত থাকে। এই ভাবে, আমরা প্রায় কয়েক হাজার গৃহ-মণ্ডলী স্থাপন করতে সমর্থ্য হয়েছি। বিগত কিছু বছরে, প্রায় দশ হাজার মানুষ খ্রীষ্টকে বিশ্বাস করে বাপ্তিষ্ম গ্রহণ করেছে, এটি বৃদ্ধি পেয়েছে প্রায় ২০ প্রজন্ম পর্যন্ত। আমাদের পরিচর্য্যা কর্মীরা অন্যান্য অঞ্চল, দ্বীপ এবং জাতিগত গোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য অন্য কর্মীদের সাহায্যের জন্যেও এগিয়ে গেছে।

 

বৃদ্ধির এই প্রক্রিয়াই হল যাকে আমরা মণ্ডলী স্থাপনের আন্দোলন হিসাবে উল্লেখ করি। এই পদ্ধতিকে সফল করার জন্য প্রয়োজন দীর্ঘ-কালীন অঙ্গীকার, অনবরত মূল্যায়ন এবং পরামর্শ নেওয়া যা মণ্ডলী স্থাপনের পদ্ধতিকে বিপদে ফেলে না।

 

গৃহ মণ্ডলীগুলির আত্ম-নির্ভরশীলতা আমাদের অগ্রাধিকার। নেতাদের দ্রুত প্রস্তুত করা হয় যেন তারা পরিচর্য্যার মালিকানা গ্রহণ করে। আমরা প্রজন্ম ০ নেতারা দ্রুত স্থানীয় নেতাদের সমস্ত কর্তৃত্ব প্রদান করি যেন তারা মণ্ডলীকে কার্যকারী রাখতে পারে। তারা বাপ্তিষ্ম দেয়, লোকদের সহভাগীতায় গ্রহণ করে, ঈশ্বরের বাক্য শিক্ষা দেয়, প্রভুর ভোজ পালন করে এবং আরো অনেক কিছু। আমরা এই প্রস্তুতির পদ্ধতিকে বলি, “নমুণা, সাহায্য, পর্যবেক্ষন এবং শক্তি প্রদান।” লোকেরা বিশ্বাসকে গ্রহণ করা মাত্রই এই পদ্ধতি শুরু হয়। শুরু থেকেই স্বায়ত্তশাসন প্রয়োগ করার জন্য পরিকল্পনা করা হয়।

 

এই আন্দোলনের বিশ্বাসীরা কেবলমাত্র অন্তিম লক্ষ্য সম্পর্কে অবগত আছে এমন নয় কিন্তু তারা সেই লক্ষ্যে পৌঁছাতে নিজেরা সঠিক জীবন যাপন করে। আমাদের কাজ হল নিশ্চিত করা যে এই ধারনা এবং অভ্যাস অনবরত নতুন বিশ্বাসী, গৃহমণ্ডলী এবং প্রজন্মগুলির মধ্যে হস্তান্তর করা হচ্ছে।



ইজিকিয়েল দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যাপটিষ্ট মণ্ডলীতে একজন মিশন ডিরেক্টর হিসাবে সেবা করেছেন। আমাদের পরিচর্য্যার মূল লক্ষ্য ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চলে এই আন্দোলন শুরু করা। আমাদের মণ্ডলী স্থাপনের আন্দোলনের উদ্যোগের প্রধান প্রস্তর ছিল সুসমাচার। যখন আমরা লোকদের সাথে কথা বলতাম তখন সুসমাচারই আমাদের প্রধান কার্যকরী ছাঁকনি হিসাবে কাজ করত। আমরা যখন প্রথমে কারোর সাথে সাক্ষাৎ করতাম, শুরুতেই তাকে সুসমাচার বলতামঃ যেকোন স্থানে, যেকোন সময়ে এবং যেকোন ব্যক্তিকে। সুসমাচার ভাগ করার মাধ্যমে, আমরা নতুন স্থানীয় বিশ্বাসীদেরকে নিয়ে একটি স্থানীয় মণ্ডলী শুরু করার প্রথম পর্যায় শুরু করতাম।

মিশন ফ্রন্টিয়ার্স-এর জানুয়ারী-ফেব্রুয়ারী ২০১৮ সালের প্রকাশনায়, মূলতঃ একটি প্রবন্ধ থেকে সংকলিত, http://www.missionfrontiers.org পৃষ্ঠা ১৯-২০, এই উপাদানটি ২৪:১৪ সমস্ত লোকেদের পক্ষে একটি সাক্ষ্য বই-এর পৃষ্ঠা ১৩০-১৩২-এ উল্লেখিত হয়, ২৪:১৪ থেকে বা অ্যামাজন-এ উপলব্ধ৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।