সংখ্যাবৃদ্ধিকারী আন্দোলনগুলি – আরম্ভ এবং ক্রুশ পরাগায়ন, ভাগ ১
– বেন্নী দ্বারা লিখিত –
গ্লোবাল অ্যাসেম্বলি অফ পাষ্টার্স ফর ফিনিশিং দ্য টাস্ক এর জন্য একটি ভিডিও থেকে গৃহিত
আমি জানাতে চাই কিভাবে একটি আন্দোলন এক সুসসমাচার অপ্রাপ্ত জনগোষ্ঠীর মধ্যে নিজের সংখ্যাবৃদ্ধি করেছিল, এবং কিভাবে সেই আন্দোলন, স্থানীয় বিশ্বাসীদের নেতৃত্বে, আরও কতকগুলি অন্যান্য সুসমাচার অপ্রাপ্ত লোকেদের মধ্যে সংখ্যাবৃদ্ধি করে৷ প্রায় নয় বছর আগে, আমি এক সুসমাচার অপ্রাপ্ত জনগোষ্ঠীর মধ্যে গবেষণা এবং প্রার্থনা গমনের জন্য যাত্রা করেছিলাম৷ যখন আমি প্রথমবার এই গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করি, তাদের মধ্যে কোন রকম বিশ্বাসী, কোন রকম কর্মী ছিল না৷ তিন বছর পর, আমি একটি রেস্তোরাঁয় এক মধ্যবয়স্ক জেলের সাথে দেখা করি৷ তিনি একটি বিষয়ে কথা তুললেন যা ছিল এক স্থানীয় ওঝার দ্বারা দুষ্ট আত্মার শক্তি এবং কালা জাদুর প্রয়োগ৷ বেশ কিছু অস্বাভাবিক মৃত্যুর পর থেকে অনেকেই ভয়াক্রান্ত ছিল৷ আমি তার কাহিনীটি মন দিয়ে শুনি, তারপর আমি বললামঃ “আমাদের সকলকে আসেপাশে এক রক্ষকের প্রয়োজন, যিনি আমাদের নিরাপদ এবং শান্তিতে জীবন ব্যতীত করতে সাহায্য করতে পারেন৷”
তিনি উত্তর দিলে, “ওহ হ্যাঁ! আমি অবশ্যই সেই বক্তব্যের সাথে একমত!”
তারপর আমি তাকে জিজ্ঞেস করিঃ “আপনি যদি মনে করেন যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আপনার কি আপত্তি করবেন আমরা যদি আমাদের আলোচনাটি পরে আপনার বাড়িতে চালিয়ে যাই? আপনার অন্য কোনো বন্ধু আছে যারা এই বিষয়ে আগ্রহী, যারা হয়তো আমি যখন আসবো তখন একত্রে এই বিষয়ে কথা বলতে চাইবে?
তিনি উত্তর দিলেন, “নিশ্চই! অনুগ্রহ করে আমার বাড়িতে আসুন৷”
সুতরাং আমরা অন্য দিন তার বাড়িতে সাক্ষাৎ করার দিন নিশ্চিত করি৷ আমি তার বাড়িতে দুই দিন ছিলাম, এবং তার বাড়িতে আলোচনা করতে আসার জন্য তার কাছে আরো চারজন ব্যক্তি ছিল৷ তারা সেই এলাকায় বসবাসকারী বিভিন্ন জাতিগত গোষ্ঠী থেকে ছিল৷ আমরা এক শক্তিশালী রক্ষক হিসাবে ঈশ্বরের বিষয়বস্তুর সাথে, আমাদের শুরু করা আলোচনা অব্যাহত রাখি৷ আলোচনায় নির্দেশনার জন্য সাতটি প্রশ্ন ব্যবহার করে, আমরা গীতসংহিতা থেকে অধ্যয়ণ করি৷ প্রথম বৈঠক থেকে তাদের উপসংহারটি ছিল যে দুষ্টাত্মা এবং কালো জাদুর প্রত্যেক আক্রমন থেকে ঈশ্বর জয়লাভ করতে সক্ষম৷ এবং ঈশ্বর যে কোন ব্যক্তিকে রক্ষা এবং নিরাপত্তার অনুভুতি প্রদান করতে সক্ষম৷
পরের দিন, আমাদের দ্বিতীয় বৈঠকে, আমরা বিষয়বস্তুর অধ্যয়ন করলামঃ “ঈশ্বরই চূড়ান্ত আশীর্বাদের উৎস৷” আমরা ভাববাদীদের দেওয়া এই আশীর্বাদের কাহিনীটির পরীক্ষা করেছিলাম৷ তারা উপসংহারে এসেছিল যে ঈশ্বর চান সকল মানুষ যে চূড়ান্ত আশির্বাদ লাভ করেঃ এই জীবনের জন্য এবং অন্তিম বিচারে পরিত্রাণ লাভ৷ যখন আমাকে সেই শহর থেকে ফিরে আসতে হয়েছিল, আমি আমাদের আলোচনা দীর্ঘ-দুরত্বে অব্যাহত রাখার প্রতিশ্রুতি করেছিলাম৷ আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের সাথে উপাদান বন্টন করতে থাকি৷
আমার উত্থাপিত বিষয়টি ছিল “ঈশ্বর পাপীদের প্রেম করেন৷” তারা একত্রে সম্মতির দ্বারা এই আলোচনার প্রতি প্রতিক্রিয়া জানালেন যে ঈশ্বর অনুগ্রহের দ্বারা পরিত্রাণ, এবং মসীহ যীশুর কৃত কার্যের মাধ্যমে প্রকৃত ক্ষমা উপলব্ধ করে দিয়েছেন৷ তাদের আলোচনা সমাপ্ত করার পর, তারা তৎক্ষনাৎ যা শিখেছিলেন তা বলতে শুরু করলেনঃ তদের পরিবার, তাদের বন্ধু-বান্ধব, এবং তাদের প্রতিবেশীদের সাথে৷ এছাড়াও তারা সাতটি প্রশ্নগুলি প্রয়োগ করে আরো অনেক বেশী ছোট ছোট আনুষ্ঠানিক আবিষ্কারী গোষ্ঠীগুলি গঠন করতে শুরু করে৷
দীর্ঘ কাহিনী সংক্ষিপ্তসারঃ দুই বছর পর, তারা আমাকে কথা পাঠিয়েছিল যে ইতিমধ্যেই তারা প্রজন্মের গোষ্ঠীতে পৌঁছে গেছে৷ এছাড়াও তারা তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের আবিষ্কারী গোষ্ঠীর সংখ্যাবৃদ্ধির সাথে দুইটি অন্য সুসমাচার অপ্রাপ্ত জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে গেছে৷
সংখ্যাবৃদ্ধিকে সমর্থনকারী তিনটি পর্যায়
আমরা কিভাবে কোন আন্দোলনে সংখ্যাবৃদ্ধির চক্রকে উৎসাহিত করবো? আমার অভিজ্ঞতায়, সংখ্যাবৃদ্ধির চক্রকে তিনটি পর্যায় সমর্থন করে৷ প্রথমটি হলো সুসমাচার অপ্রাপ্তদের কাছে পৌঁছানো৷ দ্বিতীয়টি হল আবিষ্কারী গোষ্ঠী যা আন্দোলনগুলির সংখ্যাবৃদ্ধিকে উৎসাহিত করে৷ তৃতীয়টি হলো ক্ষমতায়ণ যা একাধিক নেতাদের দলগুলিতে নেতৃত্বকে সর্বোচ্চ করে৷
প্রথম পর্যায়ঃ সুসমাচার অপ্রাপ্তদের কাছে পৌঁছানো
সুসমাচার অপ্রাপ্তদের কাছে পৌঁছানোর প্রথম চাবিকাঠিটি হল সর্বেক্ষণ ভ্রমণ৷ আমি নতুন ক্ষেত্র উন্মুক্ত করতে আসক্ত৷ যেমন আমি আমার কাহিনীতে আগে উল্লেখ করেছি, আমি এক সুসমাচার অপ্রাপ্ত ব্যক্তির সাথে দেখা করেছিলাম, যিনি আমার কাছে সম্পূর্ণরূপে অপরিচিত৷ তারা এক ভিন্ন ভাষায় কথা বলে, ভিন্ন ঐতিহ্যের অনুসরণ করে, এবং ভিন্ন ধরনের খাবার খায়৷ কয়েকটি অনুশীলন এই ধরনের প্রচারের ক্ষেত্রে ফলপ্রসূ প্রমাণিত হয়েছে৷ প্রথমত সুসমাচার অপ্রাপ্ত ব্যক্তিদের জন্য প্রার্থনা এবং পরিদর্শন করা৷ এর জন্য আমাদের প্রার্থনা দলের পাশাপাশি ব্যক্তিগত প্রার্থনার প্রয়োজন৷ আমি এক গবেষণা প্রকল্প করতে এক স্বল্প-মেয়াদী দলের জন্য পরিকল্পনা করেছি৷ স্বল্প-মেয়াদী সর্বেক্ষণ ভ্রমণে, আমি এলাকার মধ্যে প্রথম ফল সন্ধান করার সুযোগও গ্রহণ করি৷ আন্দোলনের বৃদ্ধি হয় যখন আমরা স্থানীয় প্রেরিত প্রতিনিধিদের খুঁজে পাই যারা একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করেঃ প্রার্থনা, গবেষণা, এবং প্রথম ফলের সন্ধানের জন্য স্বল্প-মেয়াদী ভ্রমণ৷
সুসমাচার অপ্রাপ্তদের কাছে পৌঁছানোর দ্বিতীয় চাবিকাঠিটি হল রূপান্তরণ সংলাপ৷ এটি ফুটবল খেলার বলটি পিছনে এবং সামনে ছোড়ার মতো৷ এটি একটি সামান্য চর্চা থেকে বলকে এক আত্মীক চর্চার লক্ষ্যে নিয়ে যাওয়ার এক মিথষ্ক্রিয় প্রক্রিয়া৷ তারপর আমরা আবিষ্কারী গোষ্ঠীতে অন্যান্য ব্যক্তিদের যোগ করতে পারি এবং মসীহ যীশুর সাথে তাদের পরিচয় করিয়ে দিতে পারি৷ আমরা একটি বিষয় দিয়ে শুরু করি যা প্রচুর স্থানীয় ব্যক্তিদের দ্বারা চর্চা করা হয়৷ স্থানীয় লোকেদের ভাবনার ধরনের বিষয়ে শেখা আমাদেরকে তাদের চাহিদা পূরণ করতে এবং ঈশ্বরের বাক্যের আলোকে তাদের দৃষ্টান্তকে পরিবর্তন করতে সাহায্য করবে৷
সুসমাচার অপ্রাপ্তদের কাছে পৌঁছানোর তৃতীয় চাবিকাঠিটি হল ব্যক্তিগতর পরিবর্তে গোষ্ঠীগতভাবে মনোযোগ দেওয়া৷ ব্যক্তিগতভাবে পৌঁছানোর চেয়ে গোষ্ঠীগতভাবে পৌঁছানো অনেক বেশী কার্যকর৷ যখন আমরা ব্যক্তিগতভাবে মনোযোগ প্রদান করি, আমরা কেবলই একজন ব্যক্তিকে প্রভাবিত করি৷ এটি আমাদের ক্লান্ত করতে এবং খুবই অদক্ষ হবে৷ গোষ্ঠীগতভাবে মনোনিবেশে বহু সুবিধে রয়েছে৷ প্রতিটি ব্যক্তির বেড়ে ওঠার জন্য বিশ্বাসীদের একটি সম্প্রদায়ের প্রয়োজন৷ ছোট গোষ্ঠীগুলি সুসমাচার অপ্রাপ্ত জনগোষ্ঠীর বৃদ্ধিকে ত্বরান্বিত করে৷ গোষ্ঠীগুলি অন্য গোষ্ঠীগুলির জন্ম দেয়৷ এবং গোষ্ঠীগুলির সংস্থান ফুরিয়ে যাবে নাঃ মানব সংস্থান, আর্থিক সংস্থান, বা কৌশল এবং ধারণা৷
দ্বিতীয় পর্যায়ঃ সহজতর গোষ্ঠী আবিষ্কার
আন্দোলন সংখ্যাবৃদ্ধিকারী চক্রের দ্বিতীয় পর্যায়টি হলো গোষ্ঠী আবিষ্কার যা আন্দোলনগুলির সংখ্যাবৃদ্ধিকে উৎসাহিত করে৷ কোন নমুণা সহজতর এক ছোট গোষ্ঠিকে গ্রীনহাউসের মতো হতে সাহায্য করতে পারে যা আত্মীক বৃদ্ধির সৃষ্টি এবং স্বাস্থ্যের উন্নতি করে? এবং এটি সুসমাচার অপ্রাপ্ত ব্যক্তিদের সহ, নতুন অঞ্চলে প্রসারিত করতে সাহায্য করে? আমি এই গ্রীনহাউস হিসাবে সাতটি প্রশ্নকে আবিষ্কারী বাইবেল চর্চার নমুণাকে ব্যবহার করি৷ এটি এক অতি সাধারণ পদ্ধতি যা যে কারোর প্রতি প্রয়োগ করা যেতে পারে৷ এটি শেখার প্রত্যেকের কাছে স্পষ্ট করে দেয় যে প্রক্রিয়াটির সাতটি অংশ রয়েছে৷ সুতরাং পূর্ববর্তী প্রজন্মের নেতারা সহজেই প্রক্রিয়াটিকে পরবর্তী প্রজন্মে স্থানান্তর করতে পারেন৷
সাতটি প্রশ্ন হলোঃ
১) আপনি কিসের জন্য কৃতজ্ঞ?
২) আপনি কোন প্রতিকূলতার সম্মুক্ষীন?
এই দুইটি প্রশ্ন গোষ্ঠীর সদস্যদের সম্পর্কের বন্ধনকে গভীর করতে সাহায্য করে৷
উত্তরণটি একসাথে পড়ুন৷
৩) এই উত্তরণ থেকে আপনি ঈশ্বর বিষয়ে কি শিখলেন?
৪) এই উত্তরণ থেকে আপনি প্রভূ যীশু (ইসা) বিষয়ে কি শিখলেন?
৫) এই উত্তরণ থেকে আপনি লোকেদের বিষয়ে কি শিখলেন?
এই তিনটি প্র্রশ্ন গোষ্ঠীর প্রত্যেককে বুঝতে সাহায্য করবে যে ঈশ্বরের বাক্য তাদের আত্মীক বৃদ্ধির কেন্দ্রতে অবস্থিত; কোন শিক্ষক বা কোন গোষ্ঠীর নেতার মধ্যে নয়৷ তারা প্রবর্তন প্রক্রিয়া প্রয়োগ করে এক গোষ্ঠী হিসেবে একত্রে শাস্ত্র অধ্যয়ন করেন৷ তারপর প্রত্যেকেই শাস্ত্র পাঠে যা আবিষ্কার করেছে তা বলার সুযোগ পায়৷
৬) এই উত্তরণ থেকে আপনি যা শিখেছেন তা থেকে আপনি এই সপ্তাহে কি করবেন? এই উত্তরণ থেকে আমরা যা শিখেছি তা প্রয়োগ করে আমাদের গোষ্ঠী একত্রে কি করবে?
এই প্রশ্নগুলি গোষ্ঠীর প্রত্যেককে বুঝতে সাহায্য করে যে তাদের বাক্যের কর্মী হতে হবে৷ তাদের এক বিশ্বাসী সম্প্রদায়ের অংশ হয়েও বাঁচতে শিখতে হবে৷
৭) এই উত্তরণ থেকে আপনি যা শিখেছেন এই সপ্তাহে আপনি কার সাথে প্রচার করবেন?
এই প্রশ্নটি তাদের অন্যদেরকে শিষ্য করতে সাহায্য করবে৷ তারা যা শিখেছে তৎক্ষনাৎ প্রচার করতে শুরু করবে এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন এলাকায় নতুন গোষ্ঠী গঠণ করতে শুরু করবে৷
তৃতীয় পর্যায়ঃ দলের নেতৃবৃন্দকে ক্ষমতায়ণ করা
আন্দোলনে সংখ্যাবৃদ্ধির চক্রের তৃতীয় পর্যায়টি হলো ক্ষমতায়ণ যা একাধিক নেতৃবৃন্দের দলকে সর্বোচ্চ করে৷
আমি প্রায়ই দর্শনের স্থানান্তর এবং ক্ষেত্রের পরামর্শদাতাদের প্রশিক্ষণের জন্য স্লোগান ব্যবহার করি৷ আমার পরিচর্য্যায়, আমার বহু নেতৃবৃন্দ, প্রশিক্ষক, এবং বিশ্বাসীরা রয়েছে যারা উচ্চ মর্যাদা বিশিষ্ট পটভূমি থেকে নন; অনেকের কাছে ভালো শিক্ষাও নেই৷ সহজ স্লোগান তাদের দ্রুত বুঝতে এবং তারা যা দেখেছে ও শুনেছে তাতে প্রয়োগ করতে সাহায্য করে৷ আমরা দলগুলিতে নেতাদের বহুত্ব বিকাশের জন্য স্লোগান ব্যবহার করা হয়৷
আমরা প্রভূ যীশুর কাছ থেকে শিখেছি যে তিনি নেতৃবৃন্দের ক্ষুদ্র গোষ্ঠীকে বেছে নিতেন৷ তারপর তিনি তাদের মধ্য থেকে তিন জনের একটি মূল দল নির্বাচন করতেন৷ যেহেতু আমরা সুসমাচার অপ্রাপ্ত লোকেদের মধ্যে কার্য করি, আমাদের মহান শিক্ষকের দ্বারা যেমন নমুণা করা হয়েছিল আমরাও তেমনই নমুণা করার জন্য চেষ্টা করি, যেভাবে তিনি নেতাদের নির্বাচন করতেন এবং গড়ে তুলতেন৷ আমরা লক্ষ্য করি যেন নেতাদের বহুত্ব আন্দোলনের মধ্যে সুস্থ্য নেতৃত্ব প্রদাণ করে৷ নেতৃত্বের বহুত্বতা বিভিন্ন নেতাদের সাথে একত্রে সমস্যার সমাধান করা সম্ভব করে তোলে৷ নেতৃবৃন্দের গোষ্ঠীগুলি আমাদের তাদের সাথে একত্রে কৌশলগত পরিকল্পনা করতে সময় প্রদান করে৷ যদি কেউ মারা যায় বা স্থানান্তর করে বা নিপীড়নের কারণে স্থানান্তর করে তাহলে নেতৃত্বের বহুত্বতা আমাদের কোন নেতাকে হারানোর জন্যেও প্রস্তুত হতে সাহায্য করে৷ এইভাবে, কোন একটি নেতাকে হারিয়েও আন্দোলন পঙ্গু হয়ে পড়ে না৷
পরিশেষে, আমরা বহু-স্তরীয় নেতা ক্ষমতায়ণ করি৷ আমাদের সতর্ক থাকতে হবে যে বিভিন্ন স্তরের নেতাদের বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুক্ষীন হতে হবে৷ পূর্ববর্তী প্রজন্মের নেতাদের তাদের পরবর্তী প্রজন্মের নেতাদের তুলনায় অনেক বেশী ভার বহন করে৷ কিভাবে আমরা প্রতিটি স্তরের নেতাদের ক্ষমতায়ণ এবং প্রশিক্ষণ প্রাদান করি, যাতে তারা সর্বাধিক ক্ষমতায় সেবা করতে পারে? তারা ৫০জন, ১০০, ৫০০, বা ১০০০জনকেই নেতৃত্ব প্রদাণ করুক না কেন, আমরা কিভাবে তাদেরকে আন্দোলনের পরিচালনা এবং তাদের দায়িত্বগুলি পালন করতে সাহায্য করতে পারি? নেতৃত্বের এই স্তরগুলির প্রত্যেকটি অনন্য জটিলতা এবং প্রতিকূলতা নিয়ে আসে যাকে তাদের সম্মুক্ষীন হতে হবে এবং উপযুক্ত সমাধানও বের করতে হবে৷ এটি বহু-স্তরীয় ক্ষমতায়নের গুরুত্বকে তুলে ধরে, সুতরাং প্রতিটি স্তরের নেতারা আন্দোলনে একসঙ্গে কার্য করার ফলে সর্বাধিক কার্যকারিতা অর্জন করেছে৷
এই কয়েকটি পর্যায় এবং চাবিকাঠিগুলি প্রভূ আমাদের আন্দোলনগুলির মধ্যে সংখ্যাবৃদ্ধির চক্রকে উৎসাহিত করার জন্য ব্যবহার করেছিলেন৷ আমি আশা করি প্রভূ আপনাকে যেই পরিচর্য্যাটি অর্পণ করেছেন তাতে সেগুলি আপনার জন্য সাহায্যকারী হবে৷ ভাগ ২-এ, আমি আন্দোলন সংখ্যাবৃদ্ধিতে সমর্থনকারী তিনটি কারণ নিয়ে বলবো৷
আপনার পরিচর্য্যায় অন্যদের সাথে আলোচনার জন্য প্রশ্ন
১) আপনার পরিচর্য্যার দলে(গুলিতে) ঈশ্বর কাকে নতুন ক্ষেত্র উন্মুক্ত করার জন্য প্রয়োগ করেছেন?
২) আপনি কিভাবে স্থানীয় প্রেরিত প্রতিনিধির সন্ধান করছেন?
৩) আপনি কিভাবে রূপান্তর সংলাপ করছেন?
৪) আপনি কিভাবে ব্যক্তিগতর পরিবর্তে গোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছেন?
৫) আপনি কি আবিষ্কারী বাইবেল আলোচনার জন্য সাতটি প্রশ্ন প্রয়োগ করেছেন? কি ভালো চলছে? প্রতিকূলতাগুলি কি কি?
৬) নেতাদের দল গঠিত হচ্ছে কি?
