ছোট গোষ্ঠীগুলি যার মধ্যে শিষ্য নির্মাণের আন্দোলনের ডি এন এ রয়েছে – ভাগ ১
– পল ওয়াটসন দ্বারা লিখিত –
গোষ্ঠীগুলি, এবং গোষ্ঠীর প্রক্রিয়া, সারা বিশ্বে সুসমাচার রোপন করার জন্য আমাদের কৌশলের কুশলী উপাদান। গোষ্ঠীগুলির ক্ষমতার অবমূল্যায়ণ, এবং গোষ্ঠী প্রক্রিয়ার গুরুত্ব, হচ্ছে এক সুসমাচার বিতরণকারীর সবথেকে বড় ভুলগুলির মধ্যে একটি।
শিষ্যকারী গোষ্ঠীগুলি
বিদ্যমান উপ-গোষ্ঠীগুলির ব্যবহার করুন। বিভিন্ন গোষ্ঠীর লোকেদের দ্বারা গঠিত গোষ্ঠীগুলি শুরু করার থেকে, বিদ্যমান উপগোষ্ঠীগুলিকে নিযুক্ত করার প্রচুর সুবিধা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যখন আপনি বিদ্যমান গোষ্ঠীগুলিকে নিযুক্ত করছেন, আপনার অনেক সাংস্কৃতিক প্রতিবন্ধকতা কমে যাচ্ছে, যা গোষ্ঠীর প্রক্রিয়াকে মন্থর করে দেয় (বা থামিয়ে দেয়)। পরিবারগুলির কাছে বিদ্যমান ক্ষমতার পরিকাঠামোগুলি আছে। সুপ্রতিষ্ঠিত বৈবাহিক কুটুম্বিতার গোষ্ঠীগুলির কাছে আগের থেকেই নেতৃবৃন্দ এবং অনুসরণকারীরা আছে। সেইজন্য বলা হয়, গোষ্ঠীগুলিরও শিষ্য হওয়ার প্রয়োজন আছে। অন্য অর্থে, তাদের শেখার প্রয়োজন কিভাবে একত্রে বাইবেল পড়তে হয়, ঈশ্বর তাঁর বাক্যের মাধ্যমে যা বলেছেন তা কিভাবে খুঁজে পাওয়া যায়, ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে কিভাবে তাঁদের জীবন পরিবর্তন হয়, কিভাবে বাইবেলের অংশগুলি বন্ধুবান্ধব ও পরিবারের সাথে ভাগ করে নিতে হয়। এখানে দেখা যায় কিভাবে স্বাস্থ্যকর ডি এন এ গোষ্ঠী প্রতিষ্ঠা করা যায়।
শীঘ্রই ডি এন এ প্রতিষ্ঠা করা। তৃতীয় বা চতুর্থ বৈঠক-এর দ্বারা – গোষ্ঠীগুলি খুব তাড়াতাড়ি বৈঠকগুলি করার জন্য অভ্যাস ও ডি এন এ প্রতিষ্ঠা করে। গোষ্ঠীগুলি তাদের প্রতিষ্ঠিত বৈঠক-এর পদ্ধতি পাল্টানোর ব্যাপারে ভীষন বাধার সৃষ্টি করে। ফলস্বরূপ, গোষ্ঠীর সাথে আপনাদের প্রথম বৈঠক চলাকালীন ডি এন এ গোষ্ঠী অবশ্যই প্রতিষ্ঠা করা উচিৎ।
ডি এন এ প্রতিষ্ঠা করা কঠিন কার্য। আপনি লোকদের বলতে পারবেন না যে তাদের কাছে ডি এন এ থাকা প্রয়োজন। তাদের তা করে যেতে দিতে হবে বা আপনাকে বিষয়গুলির সম্পর্কে এমন উপায় চিন্তা করতে হবে, যা তাদের অভ্যাস গড়তে পরিচালিত করে। এই অভ্যাসগুলিই ডি এন এ-তে পরিণত হবে। আপনি যদি ভালো করে ডি এন এ প্রতিষ্ঠা করেন – কার্যের মাধ্যমে, নির্দেশের দ্বারা নয় – তাহলে গোষ্ঠীগুলি তাদের নিজেদের শস্য ভান্ডারগুলিতে এবং উপছে পড়া শস্য ভান্ডারগুলিতে সহজাতভাবে সেই ডি এন এ-কে অনুসরণ করে যাবে। আমরা গোষ্ঠীর প্রক্রিয়া বিভাগে এ বিষয়ে আরো কথা বলবো।
পুনরাবৃত্তির মাধ্যমে ডি এন এ প্রতিষ্ঠা। ডি এন এ গোষ্ঠী হচ্ছে আপনারা যা করেন, এবং প্রায়ই করেন, তার ফসল। আপনারা কোন জিনিস একবার বা দু’বার করে আশা করতে পারেন না যে তা ডি এন এ-পরিণত হবে।
সঠিক ডি এন এ প্রতিষ্ঠা করা। প্রথম প্রজন্ম গত অতীতের প্রতিলিপি তৈরী করতে গোষ্ঠীগুলির জন্য ন্যূনতম ডি এন এ প্রয়োজন। আসুন প্রতিটি উপাদান একবার দেখে নিই।
গোষ্ঠীগুলির জন্য আপনার কি ধরনের ডি এন এ প্রয়োজন যা সংখ্যা বৃদ্ধি করবে এবং পূনরুৎপাদনকারী মণ্ডলীগুলিতে পরিণত হবে?
প্রার্থনা
যেহেতু প্রার্থনা হচ্ছে আন্দোলনগুলির অপরিহার্য্য অংশ; প্রার্থনা হচ্ছে গোষ্ঠীগুলি ও সন্ধিক্ষণকালীন উপাদান। প্রথম বৈঠক থেকে, আমরা প্রার্থনাকে গোষ্ঠী প্রক্রিয়াতে প্রতিষ্ঠিত করি। মনে রাখবেন, আমরা হারিয়ে যাওয়া লোকদের কখনো তাদের মাথা নীচু করতে এবং প্রার্থনা করতে বলি না। প্রার্থনা কি আমরা তা ব্যাখ্যা করি না। আমাদের এ বিষয়ে কোন শিক্ষা দেই না যে এটি ডি এন এ গোষ্ঠী-র একটি গুরুত্বপুর্ণ অংশ। পরিবর্তে, আমরা একটি সহজ প্রশ্ন উপস্থিত করি, “আজকে আপনি কিসের জন্য কৃতজ্ঞ?” গোষ্ঠীর প্রত্যেক লোক নিজের কথা ব্যক্ত করেন। পরে, তারা যখন যীশুকে অনুসরণ করার পথ বেছে নেয়, আমরা বলি, আপনারা স্মরণে রাখুন কিভাবে আমরা প্রত্যেকটা বৈঠক প্রশ্ন সহকারে শুরু করি, “আপনারা কিসের জন্য কৃতজ্ঞ?” এখন, খ্রীষ্টের অনুসরণকারী হিসাবে, আমরা ঈশ্বরের সঙ্গে সেই ভাবেই কথা বলি। আসুন আমরা তাঁকে বলি যে আমরা কিসের জন্য কৃতজ্ঞ?”
মধ্যস্থতা
সমস্ত মধ্যস্থতা হচ্ছে প্রার্থনা, কিন্তু সমস্ত প্রার্থনা মধ্যস্থতা নয়। সেই কারণেই আমরা মধ্যস্থতা ও প্রার্থনাকে পৃথক করেছি, ডি এন এ গোষ্ঠীগুলির অংশ হিসাবে, যা প্রতিরূপ নির্মাণ করে। মধ্যস্থতা যেমন ব্যক্তিগত উদ্বেগের ও পীড়নের বিষয়গুলি, সেই মত অন্যদের উদ্বেগের ও পীড়নের বিষয়গুলিও ভাগ করে নেওয়াকে বিজড়িত করে। একটি সহজ প্রশ্ন, “কোন কোন বিষয়গুলি এই সপ্তাহে আপনাকে পীড়া দিয়েছে?” ডি এন এ-র এই উপাদানটি হারিয়ে যাওয়া মানুষের গোষ্ঠীগুলির কাছে হাজির করুন। আবার প্রত্যেক লোক ভাগ করে নেবেন। এই গোষ্ঠীটি, বিশ্বাসীদের বাপ্তিষ্মপ্রাপ্ত গোষ্ঠী হওয়ার পরে, আমরা বলি, “যে ভাবে আপনারা সে বিষয়গুলি, যা আপনাদের পীড়া দিত, একে অন্যের সাথে ভাগ করে নিতেন, এখন সেই একই বিষয়গুলি ঈশ্বরের সাথে ভাগ করে নিতে পারেন। আসুন আমরা এখন তা করি।”
পরিচর্য্যা
ডেভিড ওয়াটসন পরিচর্য্যাকে পরিচালনা করেছেন যেন, “হারিয়ে যাওয়া এবং মুক্তিপ্রাপ্ত লোকদের প্রার্থনার উত্তর দিতে পারার জন্য ঈশ্বর তাঁর লোকদের ব্যবহার করছেন।” যেমন, হারিয়ে যাওয়া বা মুক্তিপ্রাপ্ত—কোন গোষ্ঠী—তাদের চাহিদার কথা ব্যক্ত করে, পৃথককিছু করতে চাওয়ার জন্য, সেখানে একটি গোষ্ঠী তৈরি হবে। সমস্ত গোষ্ঠীরই কনুই-এর একটু ওঁতো খাওয়া দরকার। প্রশ্নটি জিজ্ঞাসা করুন, “যখন আমরা সে বিষয়গুলি ব্যক্ত করি, যা আমাদের পীড়া দেয়, আমাদের কাছে, আগামী সপ্তাহের মধ্যে, একে অপরকে সাহায্য করার কি কোন পথ আছে?” এটাকে এইভাবে অনুসরণ করুন, “আপনি আপনার সম্প্রদায়ে কাউকে জানেন কি যাকে আমাদের সাহায্যের প্রয়োজন আছে?” প্রথম থেকেই এই ডি এন এ স্থাপন করুন এবং যখন তারা খ্রীষ্টান হয়ে যায় তখন গোষ্ঠীগুলির তাদের সম্প্রদায়কে রূপান্তরিত করার ব্যাপারে অনুপ্রানিত করতে আপনার কোন উৎকন্ঠা থাকবে না ।
সুসমাচার প্রচার / প্রতিরূপ নির্মাণ
আপনি কি জানতেন যে হারিয়ে যাওয়া লোক সুসমাচার প্রচার করতে পারে? হ্যাঁ, তারা পারে, যদি আপনি এটাকে যথেষ্ট সহজ করে রাখতে পারেন। সুসমাচার প্রচার-এর প্রাণকেন্দ্রে অন্য কারো সাথে সুসমাচার ভাগ করে নেয়। যখন হারানো লোকদের সাথে কার্য করা হয়, তারা সমগ্র সুসমাচারটি জানে না। এটা একেবারে ঠিক। আমরা শুধু চাই যে তারা এইমাত্র যে গল্প শুনেছে, তা কারোর কাছে ব্যক্ত করুক, যে দলে ছিল না। একটা সহজ প্রশ্ন সহ, আমরা চাই তারা এইভাবে ভাবুক, “আপনি কাকে জানেন, যার এই সপ্তাহে এই গল্প শোনার প্রয়োজন আছে?”
যদি সেই লোকটি উৎসাহিত হন, তাদেরকে বিদ্যমান গোষ্ঠীতে নিয়ে আসার চেয়ে, আমরা চাই প্রথম হারিয়ে যাওয়া ব্যক্তিটি তাদের নিয়ে, তাদের বন্ধুদের নিয়ে, এবং তাদের পরিবার নিয়ে একটি গোষ্ঠী শুরু করুক। সুতরাং, প্রথম হারিয়ে যাওয়া ব্যক্তিটি অধ্যয়নের অভিজ্ঞতা অর্জন করবে তাদের আসল গোষ্ঠীতে, এবং তারপর সেই একই অধ্যায়ের পুনরাবৃত্তি করবে, যে গোষ্ঠী তারা শুরু করেছে তাদের বন্ধুদের নিয়ে, সেখানে।
আমাদের গোষ্ঠীগুলি ছিল, যারা, প্রথম গোষ্ঠীটি বাপ্তিষ্মপ্রাপ্ত বিশ্বাসীদের একটি গোষ্ঠী হিসাবে গড়ে ওঠবারও আগে চারটি অন্য গোষ্ঠী শুরু করেছিল। প্রথম গোষ্ঠীটি বাপ্তিষ্মপ্রাপ্ত হবার কয়েক সপ্তাহের মধ্যেই, অন্য গোষ্ঠীগুলি এক জায়গায় এসেছিল, যেখানে তারা খ্রীষ্টকে অনুসরণ করবে বলে ঠিক করেছিল এবং বাপ্তাইজিতও হয়েছিল।
ভাগ ২-এ আমরা গোষ্ঠীগুলির জন্য প্রয়োজনীয় ডি এন এ-এর অতিরিক্ত উপাদানগুলির যা সংখ্যা বৃদ্ধি করবে এবং পূনরুৎপাদনকারী মণ্ডলীগুলিতে পরিণত হবে তা ব্যাখ্যা করবো৷
পৌল কন্টাজিয়াস ডিসাইপল মেকিং প্রতিষ্ঠা করেছিলেন (Contagious Disciple making) (www.contagiousdisciplemaking.com) শিষ্য প্রস্তুতকারকদের একটি সম্প্রদায় গড়তে এবং তাদের প্রশিক্ষণ দিতে যে নিয়মগুলি তারা ব্যবহার করেন আমেরিকা ও কানাডায় শিষ্য তৈরির উদ্যোগে। তিনি একজন নির্দেশক ছিলেন, বিশ্ব খ্রীষ্টীয় উদ্যোগের ওপর দৃষ্ট আকৃতিগুলির এবং contagious disciple making–এর সহ-গ্রন্থগারঃ তাঁর বাবার সাথে আবিষ্কার-এর আধ্যাত্মিক যাত্রার অন্যদের নেতৃত্ব দিতেন (Leading Others on a Spiritual Journey of Discovery with his father, David Watson)।
মিশন ফ্রন্টিয়ার্স-এর নভেম্বর-ডিসেম্বর ২০১২ সালের প্রকাশনায়, মূলতঃ একটি প্রবন্ধ থেকে সংকলিত, http://www.missionfrontiers.org পৃষ্ঠা ২২-২৪৷
