গোষ্ঠীগুলির মণ্ডলীতে পরিণত হওয়ার অপরিহার্য্য কিছু সাহায্যকারী উপাদানঃ
– স্টিভ স্মিথ দ্বারা লিখিত –
গোষ্ঠী থেকে মণ্ডলীতে পরিণত হওয়া
মণ্ডলী স্থাপনের আন্দোলনগুলিতে, আমরা বেশীর ভাগ সময় শান্তির ব্যক্তিদের খোঁজার জন্য, তাদের এবং তাদের পরিবারকে জয় করার জন্য, গোষ্ঠীবদ্ধ করবার জন্য এবং তাদেরকে শিষ্য করবার জন্য ব্যয় করি।
কিন্তু এই মিশ্রণে মণ্ডলীগুলি কোথায় মানানসই হবে? যদি এই গোষ্ঠীগুলি কখনও মণ্ডলীতে পরিণত হয়, তবে কখন? নতুন বিশ্বাসীরা অবশ্যই মণ্ডলীতে একত্রিত হতে হবে। ইতিহাসের প্রথম থেকে এটাই ঈশ্বরের পরিকল্পনা। তাঁর লোকদের সুসজ্জিত করার রাজার উপায় হলো সমাজের মধ্যে মণ্ডলী হিসাবে বেঁচে থাকা – যেমন হওয়ার জন্য তারা পরিকল্পিত হয়েছে তা হওয়া এবং যা করার জন্য তাদের আহ্বান করা হয়েছে তা করা।
যেকোন সিপিএম-এর কাজ অবশ্যই, সঠিক পর্যায়ে এসে শিষ্যত্বের প্রারম্ভিক প্রক্রিয়াতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে গোষ্ঠীগুলিকে মণ্ডলীতে পরিণত করা। মণ্ডলী স্থাপন আন্দোলনের প্রক্রিয়ায় মণ্ডলীতে পরিণত হওয়া একটি প্রাণবন্ত মাইলস্টোন।
সমস্ত গোষ্ঠীগুলিই মণ্ডলীতে পরিণত হয় না। কখনো কখনো তারা একটি বৃহৎ মণ্ডলীর গৃহ-ভিত্তিক শাখাগুলিতে পরিণত হয়, কিন্তু, তথাপি খ্রীষ্টের দেহের ক্রিয়াকলাপগুলি চালিয়ে যেতে থাকে। অপরিহার্য বিষয় হল নতুন বিশ্বাসীদের, পূনঃনির্মানকারী আকারে, খ্রীষ্টের দেহের অংশ হিসাবে গড়ে ওঠার জন্য সাহায্য করা, যা তাদের সম্প্রদায়ে মানানসই হয়।
দুটি নির্দেশাবলী সিপিএম মণ্ডলীগুলিকে পরিচালনা করেঃ
বাইবেলভিত্তিকঃ এই ধাঁচটি এবং/অথবা কি শাস্ত্রীয় শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ?
একটি মণ্ডলী কেমন হবে তার বাইবেল অনুযায়ী কোন আদর্শ নকশা নেই। আমরা ধর্মশাস্ত্রে সাংস্কৃতিকভাবে উপযোগী অসংখ্য নমুনার উদাহরণ দেখতে পাই। বাইবেল-ভিত্তিক ধরণ হিসাবে সিপিএম-গুলিতে আমরা কেবলমাত্র এক ধাঁচের মণ্ডলীর প্রস্তাব করি না। অনেক ধাঁচের মণ্ডলী বাইবেল-সম্বন্ধীয় হতে পারে। সুতরাং প্রশ্ন হল “এই ধাঁচটি (এবং এর উপাদানগুলি) কি শাস্ত্রীয় শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ”?
সাংস্কৃতিকভাবে পুনরুৎপাদনক্ষমঃ একজন গড়পড়তা নতুন বিশ্বাসী কি এই ধরনের মণ্ডলী শুরু করতে এবং সংগঠিত করতে পারে?
যেহেতু অনেক ধরনের মণ্ডলী বিশ্বস্তভাবে শাস্ত্রীয় শিক্ষার পরিচর্যা করতে পারে, দ্বিতীয় পর্যায়ভুক্ত প্রশ্নটি হলোঃ “কোনটি সংস্কৃতির সাথে সবথেকে ভালো মানানসই এবং আমাদের সমাজে সবথেকে ভালো পুনরুৎপাদন করতে পারে?” সাধারন নির্দেশ হচ্ছেঃ “একজন গড়পড়তা যুব বিশ্বাসী কি এই ধরনের একটি মণ্ডলী শুরু এবং সংগঠিত করতে পারবে?” অন্যথায়, মণ্ডলী স্থাপনের ভার গুটিকয়েক উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া হবে।
এই দুটি নির্দেশাবলী মনে রেখে, সিপিএম-এর পথগুলি বিশ্বাসীদের সাদামাটা মণ্ডলীগুলি শুরু করতে সাহায্য করে, যা শিষ্যদের খ্রীষ্টের দেহ হিসাবে বিশ্বস্তভাবে যীশুকে অনুসরন করতে সক্ষম করে। হারিয়ে যাওয়া মানুষের কাছে পৌঁছাবার স্বার্থে যখন সিপিএম-গুলি আরম্ভ করা হয়, তখন আমরা প্রাসঙ্গিক এবং পুনরুৎপাদনক্ষম সেই সিপিএম মণ্ডলীগুলিকে সমর্থন করি। এই ধরনের মণ্ডলীকে অক্লেশে খুঁজে পাওয়া যায় এমন স্থানগুলিতে মণ্ডলীর ছোট বৈঠকগুলি করতে জোর দিতে হবে। এমন স্থানগুলির থেকে যেখানে কেনা বা তৈরি করা ব্যয়সাপেক্ষ, তার চেয়ে এর মধ্যে বাড়ি, অফিস, কফির দোকান এবং পার্কগুলি যুক্ত করা যেতে পারে।
মণ্ডলীতে পরিণত করার চারটি সাহায্য
যখন আমি দক্ষিণ-পূর্ব এশিয়ার একদল কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছিলাম, তখন ছোট গোষ্ঠীগুলিকে (উদাহরণস্বরূপ বাইবেল অধ্যয়ন গোষ্ঠীগুলি) সাহায্য দানের প্রসঙ্গে এসেছিলাম, যেগুলি বাস্তবিকভাবে মণ্ডলীতে পরিণত হয়। এক্ষেত্রে কর্মীরা মণ্ডলীগুলি শুরু করবার ব্যাপারে সংগ্রাম করছিলেন, বলার অপেক্ষা রাখে না যে এটি মণ্ডলী স্থাপনের আন্দোলনের (সিপিএম) বৃহত্তর লক্ষ্য। আমি তাদের মণ্ডলী স্থাপন প্রক্রিয়ার চারটি সাহায্যের একটি ধারার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলাম – আসলে এটি অতি সরল, কিন্তু বিশ্বাসের বিশুদ্ধ সম্প্রদায়ের জন্মদানের উদ্দেশ্যপূর্ণ অনুশীলন।
যদি আপনার শিষ্যত্বের এবং সুসমাচার প্রচারের পরিষ্কার পদ্ধতি থাকে পুনরুৎপাদনকারী মণ্ডলীগুলি শুরু করা কঠিন নয়। স্পষ্ট উদ্দেশ্য থাকা অত্যাবশ্যক। শিষ্যত্বের গোড়ার দিকে আপনার অবশ্যই একটি পরিষ্কার শিক্ষা (মালা) থাকবে, যা বিশ্বাসীদের একটি গোষ্ঠীকে, সচেতনভাবে মণ্ডলীতে পরিণত হতে সাহায্য করবে। মণ্ডলীগুলি প্রতিষ্ঠা করতে, যারা নতুন মণ্ডলীগুলি শুরু করবে, তাদের জন্য আমরা এই চারটি অনুশীলন বিশেষভাবে সহায়ক বলে জেনেছি।
১) আপনি কি সাধন করবার চেষ্টা করছেন তা জানুনঃ একটি পরিষ্কার সংজ্ঞা, যখন একটি গোষ্ঠী একটি মণ্ডলীতে পরিণত হচ্ছে।
একটি মণ্ডলী শুরু করা কঠিন হয় যদি আপনার মনে একটি পরিষ্কার ধারণা না থাকে, তখন একটি গোষ্ঠী কোষাকার গোষ্ঠী অথবা বাইবেল অধ্যয়ন গোষ্ঠী থেকে, একটি মণ্ডলীতে পরিণত হয়।
দৃশ্য বিবরনীঃ কোন মণ্ডলীর সংস্কারমুক্ত লোকেদের সাথে একটি গোষ্ঠী তিনমাস ধরে সাক্ষাৎ করছে। তারা অসাধারণ আরাধনা এবং অন্ত্যন্ত প্রভাবশালী বাইবেল অধ্যয়ন উপভোগ করে। তারা শাস্ত্রের কথা শোনেন এবং এটি যা বলে তা পালন করবার চেষ্টা করে। সেখানকার মানুষদের চাহিদা মেটাবার জন্য তারা একটি নার্সিং হোম পরিদর্শন করার পরিকল্পনা করছেন। তারা কি একটি মণ্ডলী?
আপনার সিদ্ধান্ত গ্রহনের জন্য যথেষ্ট তথ্য সেখানে নাই। এটি কি একটি মণ্ডলী নাকি একটি অসাধারণ বাইবেল অধ্যয়ন গোষ্ঠী? গোষ্ঠী কখন মণ্ডলীতে পরিণত হচ্ছে সে বিষয়ে যদি আপনার ধারণা স্পষ্ট না হয়, তাহলে আপনি এই গোষ্ঠীকে একটি মণ্ডলী হিসাবে অভিহিত করতে প্রলুব্ধ হতে পারেন। মণ্ডলীগুলি শুরুর প্রথম ধাপ হচ্ছে, মণ্ডলী কি সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা ㇐ একটি মণ্ডলীর প্রাথমিক অপরিহার্য উপাদানগুলি সম্পর্কে। আমরা ছোট প্রশিক্ষণগুলি শুরু করি, যাদের প্রথম থেকেই মণ্ডলীতে পরিণত হওয়ার উদ্দেশ্য থাকে।
প্রেরিতদের কার্যবিবরনী একটি বাস্তব উদাহরণ যোগায়, যা এখানে সাহায্যকারী হতে পারেঃ
ক্রিয়াকলাপঃ প্রেরিত ২:৩৬-৪৭ পড়ুন। কাজগুলিকে খুব জটিল করার চেষ্টা করবেন না। সংক্ষেপিত করুন, কোন বিষয়টি এই গোষ্ঠীকে মণ্ডলীতে পরিণত করেছে?
আপনার উত্তর লিখুন।
এখানে মণ্ডলীর সংজ্ঞার একটি উদাহরণ দেওয়া হল, যা প্রেরিতদের কার্য্যবিবরণী-র দুটি অংশ থেকে সৃষ্টি করা হয়েছে। এটি মণ্ডলীর তিনটি C–এর দশটি উপাদানের উপরে জোর দিয়েছেঃ চুক্তি (Covenant), চারিত্রিক বৈশিষ্ট্য (Characteristics), এবং যত্নবান নেতারা (Caring leaders)।
- চুক্তিঃ(১) বাপ্তিষ্ম প্রাপ্ত (২) বিশ্বাসীদের এক গোষ্ঠী (মথি ১৮:২০; প্রেরিত ২:৪১), যারা নিজেদের খ্রীষ্টের দেহ বলে স্বীকার করে এবং নিয়মিত একত্রে সাক্ষাৎ করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় (প্রেরিত ২:৪৬)।
- চারিত্রিক বৈশিষ্ট্যঃ তাঁরা নিয়মিত মণ্ডলীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলির মধ্যে দিয়ে খ্রীষ্টের মধ্যে থাকেনঃ
- বাক্যঃ(৩) নির্ভরযোগ্য ভাবে ধর্মশাস্ত্র পড়া এবং পালন করা
- প্রভূর নৈশভোজ বা প্রভূর ভোজ (৪)
- সঙ্গতি (৫) একে অন্যের সাদর যত্ন
- চাঁদা প্রদান সহ (৬) প্রয়োজন মেটাবার জন্য এবং অন্যদের পরিচর্যা করবার জন্য
- প্রার্থনা (৭)
- প্রশংসা (৮) বাক্য উচ্চারন অথবা গান গেয়ে প্রশংসা করা
- তারা সুসমাচার প্রচার করবার (ঈশ্বরের বাক্য প্রচার) (৯) প্রতিশ্রুতি মেনে চলেন
- যত্নবান নেতারা (১০) মণ্ডলী যখন উন্নত হয়, বাইবেল অনুযায়ী মানের ভিত্তিতে নেতাদের নিয়োগ করা হয় (তীত ১:৫-৯) এবং মণ্ডলীর শৃঙ্খলা সমেত পারস্পরিক দায়বদ্ধতার অনুশীলন করা হয়।
মণ্ডলী স্থাপনের জন্য, তিনটি C প্রাথমিকতার ক্রমানুসারে রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ C হচ্ছে “চুক্তি”। গোষ্ঠীটি নিজেকে মণ্ডলী হিসাবে দেখে (পরিচয়) এবং প্রভূ যীশুকে একত্রে অনুসরণ করবার একটি প্রতিশ্রুতি দেয় (চুক্তি)। এর অর্থ এই নয় যে তাদের লিখিত চুক্তি থাকবে। তারা কেবলমাত্র মণ্ডলীতে পরিণত হওয়ার জন্য একটি সচেতন পদক্ষেপ গ্রহণ করেছেন। অনেক সময় এই পদক্ষেপের অর্থ বোঝানোর জন্য একটি মণ্ডলী নিজের নামকরণ করে।
সংজ্ঞার দ্বিতীয় অংশটি হল “চারিত্রিক বৈশিষ্ট্যগুলি”। একটি গোষ্ঠী নিজেদের একটি মণ্ডলী বলতে পারে, কিন্তু যদি এই মণ্ডলীর প্রাথমিক বৈশিষ্ট্যগুলির ঘাটতি থাকে, এটি বাস্তবিকভাবে একটি মণ্ডলী নয়। যদি কোন জন্তু ঘেউ ঘেউ করে, লেজ নাড়ে এবং চার পায়ে হাঁটে, আপনি তাকে হাঁস বলতে পারেন, কিন্তু এটি বাস্তবিকভাবে একটি কুকুর।
সর্বশেষে, একটি পরিপুষ্ট মণ্ডলী দেশীয় (স্থানীয় সংস্কৃতি) “যত্নবান নেতাদের” তৈরি করবে। এই নেতারা তৈরি হওয়ার আগে কোন মণ্ডলী বিদ্যমান থাকতে পারে। এর একটি প্রকৃষ্ট উদাহরণ আমরা পৌলের প্রথম যাত্রার শেষে দেখতে পাই। প্রেরিতদের কার্য্যবিবরণী ১৪:২১-২৩ পদে, পৌল এবং বার্নবা যে সমস্ত মণ্ডলীগুলি তারা স্থাপন করেছিলেন পূর্ববর্তী সপ্তাহ ও মাসগুলিতে, সেগুলি পরিদর্শন করেছিলেন, এবং সেই সময়ে তাদের জন্য প্রবীণদের নিয়োগ করেছিলেন। মণ্ডলীগুলির দীর্ঘমেয়াদী শ্রীবৃদ্ধির জন্য, নিজেদের মধ্যে থেকেই যত্নবান নেতাদের তুলে ধরা দরকার।
মণ্ডলীগুলি শুরু করবার প্রথম ধাপটি হলোঃ আপনি কি করতে চাইছেন তা জানা এবং একটি পরিষ্কার ধারণা থাকার দরকার যে কখন একটি গোষ্ঠী একটি মণ্ডলীতে পরিণত হবে।
২) যখন আপনি প্রশিক্ষনের একটি গোষ্ঠী শুরু করবেন, শুরু থেকে মান্ডলীক জীবনের যতগুলি অংশের কথা বলা হয়েছে, তাদেরকে আদর্শ হিসাবে গণ্য করুন।
একজন মণ্ডলী স্থাপকের পক্ষে গোষ্ঠীগুলিকে সাহায্য করা কঠিন হচ্ছিল, যাদেরকে তিনি মণ্ডলীতে পরিণত করার প্রশিক্ষণ দিচ্ছিলেন। যখন তিনি প্রশিক্ষনের গোষ্ঠীগুলির ব্যাপারে আমার কাছে বর্ণনা করছিলেন, পদ্ধতিটা চিন্তাশক্তিহীন শ্রেনীকক্ষের অভিজ্ঞতার মত মনে হচ্ছিল। গোষ্ঠীটি যখন শিক্ষাদানের কাজের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারা জ্ঞানার্জন করছিল, কিন্তু উত্তপ্ত হচ্ছিল না। এই শ্রেণীকক্ষের পরিকাঠামোয়, তিনি তাদের গৃহগুলিতে ভিন্ন ধরনের কিছু শুরু করার জন্য শিক্ষা দিচ্ছিলেন। তিনি অন্যরকম কিছুকে আদর্শ করছিলেন, যা তিনি আশা করেছিলেন তারা করবে। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম তার প্রশিক্ষণের বৈঠকগুলি সেই ধরনের করতে, যেমন তিনি চান যে মণ্ডলীগুলি হয়ে উঠুক। এই গোষ্ঠীগুলির পক্ষে বাস্তবিকভাবে মণ্ডলীগুলিকে পরিণত হতে এটি আরো সহজতর করে দেবে।
একটি নতুন ছোট গোষ্ঠী থেকে মণ্ডলীতে পরিণত হওয়ার সহজ পথ হচ্ছে সবচেয়ে প্রথম বৈঠক থেকেই মণ্ডলী হিসাবে জীবন যাপন শুরু করা এবং মণ্ডলীকে অনুকরণ করা সেইভাবে যখন মণ্ডলীর বিষয় শিষ্যত্বের শিক্ষা পান, আপনারা ইতিমধ্যেই একত্রে তার অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়েছেন। উদাহরণস্বরূপ, প্রথম সপ্তাহ শুরুর বৈঠক-এ T4T তিনের এক-তৃতীয়াংশ শিষ্যত্বের পদ্ধতি চালু করে। এটি যুক্ত করে, পিছনে ফিরে পূর্ববর্তী সপ্তাহের কাজকে মূল্যায়ণ করা, উর্দ্ধদৃষ্টি করা ঈশ্বরের থেকে কিছু পাওয়ার জন্য, এবং সামনের দিকে দেখা তাঁকে মেনে চলবার এবং বিশ্বস্তভাবে তাঁর সেবা করার জন্য। এই তিনের এক-তৃতীয়াংশ মণ্ডলীর প্রাথমিক উপদানগুলিকে একীভূত করে যেমন আরাধনা, প্রার্থনা, বাক্য, সঙ্গতি, সুসমাচার প্রচার, পরিচর্যা ইত্যাদি।
প্রথম ছোট গোষ্ঠী বৈঠক থেকেই সর্বোৎকৃষ্ট আদর্শ হিসাবে বেছে নিতে কিছু করুন, যেমন আপনি চান যে নতুন মণ্ডলী পরিণামস্বরূপ গড়ে উঠুক। মণ্ডলীর পাঠ্যশিক্ষা কোন আশ্চর্যবিহীন ভাবেই আসা উচিৎ। আপনারা ৪-৫ সপ্তাহ একত্রে ক্লাস হিসাবে অতিবাহিত করতে চান না এবং তারপর ঘোষনা করতে “আজকে আমাদের মণ্ডলীতে কিভাবে মণ্ডলীতে পরিণত হওয়া যায় সেই বিষয়ে শিক্ষা দেওয়া হবে” এবং আপনার বৈঠক-এর ধরণ একেবারে পাল্টে ফেলুন। মণ্ডলীতে পরিণত হওয়া একত্রে বৈঠক-এর প্রক্রিয়া ক্ষেত্রে অবশ্যই একটি স্বাভাবিক পরবর্তী ধাপ হওয়া উচিৎ।
ভাগ ২-এ আমরা গোষ্ঠীগুলির মণ্ডলীতে পরিণত হতে সাহায্য করার জন্য ভিন্ন দুই প্রয়োজনীয়তাকে আলোচনা করবো।
স্টিভ স্মিথ, টিএইচ.ডি. (১৯৬২-২০১৯) ২৪:১৪ জোটের সহকারী এবং একাধিক পুস্তকের লেখক ছিলেন (টি৪টি সহঃ অ্য ডিসাইপল রি-রেভোলিউসন)। তিনি প্রায় দুই দশক ধরে সাড়া বিশ্বের সিপিএমকে অনুঘটক বা প্রশিক্ষণ দিয়েছিলেন।
এই উপাদানটি মূলতঃ মিশন ফ্রন্টিয়ার্স-এর সেপ্টেম্বর – অক্টোবর ২০১২ সালের প্রকাশনার ২২-২৫ পৃষ্ঠা থেকে সংকলিত, www.missionfrontiers.org৷
