গোষ্ঠীগুলির মণ্ডলীতে পরিণত হওয়ার অপরিহার্য্য কিছু সাহায্যকারী উপাদানঃ
– স্টিভ স্মিথ দ্বারা লিখিত –
ভাগ ১-এ আমরা গোষ্ঠীগুলির মণ্ডলীতে পরিণত হতে সাহায্য করার দুটি প্রয়োজনীয়তাকে আলোচনা করেছি৷ এখানে অবশিষ্ট দুটি৷
৩) নিশ্চিত করুন আপনার মণ্ডলীর মধ্যে একটি নির্দিষ্ট শিক্ষা (বা শিক্ষাগুলি) রয়েছে এবং এটি আপনার প্রারম্ভিক শিষ্যত্বের আদেশগুলির মধ্যে রয়েছে।
প্রত্যেকটি ক্ষুদ্র গোষ্ঠীবদ্ধ সভা চলাকালীন আপনার মণ্ডলী এবং আদর্শ মণ্ডলী-স্বরূপ সভাগুলির একটি স্পষ্ট বাইবেল-ভিত্তিক সংজ্ঞা অবশ্যই থাকা উচিৎ৷ যদি আপনি তা করেন, তাহলে যখন আপনি স্বল্প-মেয়াদী শিষ্যত্বের “মণ্ডলীর” শিক্ষার মধ্যে দিয়ে যান, তখন গোষ্ঠীকে মণ্ডলীতে পরিণত করা সহজ হবে। যদি আপনি চান যে, গোষ্ঠীগুলি মণ্ডলীতে পরিণত হয়েছে এবং মণ্ডলী স্থাপন করছে, মণ্ডলীতে পরিণত হওয়ার বিষয়ের চার বা পাঁচটি পর্বের মধ্যে, একটি বা দুটি শিক্ষা সংযুক্ত করুন। নিশ্চিত করুন এটি এমন একটি বিষয় যা গোষ্ঠীর সদস্যরা মেনে চলতে পারে এবং তাদের শুরু করা গোষ্ঠীগুলিকে তাদের হস্তান্তর করে দিতে পারে।
যখন আপনি মণ্ডলীর শিক্ষার মধ্যে দিয়ে যান, একটি নির্দিষ্ট লক্ষ্য মনে রাখুনঃ এই সপ্তাহে আমরা একটি মণ্ডলীতে পরিণত হতে এবং একটি মণ্ডলীর কোন হারিয়ে যাওয়া বৈশিষ্ট্যগুলির একটির সাথে যুক্ত হতে প্রতিশ্রুতি নেব।
উদাহরণস্বরূপ, যখন একটি গোষ্ঠী মণ্ডলীর শিক্ষার(গুলির) মধ্যে দিয়ে যায়, দুটির মধ্যে একটি ব্যাপার সাধারণত ঘটেঃ
১ম ধাপঃ একটি গোষ্ঠী বুঝতে পারে যে এটি ইতিমধ্যেই একটি মণ্ডলীতে পরিণত হয়েছে এবং মণ্ডলীর বৈশিষ্ট্যগুলি অনুশীলন করছে। এই মুহুর্ত্তে এটি একটি মণ্ডলী হিসাবে একত্রিত থাকবার প্রতিশ্রুতি প্রদানের দ্বারা চূড়ান্ত পদক্ষেপ নেয় (পরিচয় ও চুক্তি লাভ করা)।
২য় ধাপঃ প্রায়শই, একটি গোষ্ঠী উপলব্ধি করতে পারে যে মণ্ডলীর অপরিহার্য উপাদানগুলির কিছুর অভাব ঘটছে। এটি সামনের দিকে দুটি সচেতন পদক্ষেপ গ্রহণ করে (১) সেই অপরিহার্য উপাদানগুলির সংযোজন (যেমন প্রভূর ভোজ ও চাঁদা) এবং (২) তারপর একত্রে মণ্ডলী হিসাবে গড়ে ওঠার প্রতিশ্রুতি (চুক্তি)।
৪) একটি গোষ্ঠীতে, তাদের মাণ্ডলীক জীবনের অপরিহার্য উপাদানগুলি আছে কি না তা মূল্যায়ণ করতে সাহায্য করার জন্য মণ্ডলীর স্বাস্থ্য চিত্রাঙ্কন ব্যবহার করা।
তাদের গোষ্ঠীটি মণ্ডলী কি না তা নির্ণয়ে সাহায্য করতে, একটি দারুন রোগ নির্ণায়ক যন্ত্র যাকে Church Health Mapping (বা Church Circle) বলা হয়, এটি গোষ্ঠীর সাথে, গোষ্ঠীর নেতাদের সাথে, বা গোষ্ঠীগুলির নেটওয়ার্কের সাথে ব্যবহার করা যেতে পারে। এই যন্ত্রটি তাদের দূর্বলতাগুলি খুঁজে বের করতে এবং তাদের সংশোধন করতে সাহায্য করে। কোন গোষ্ঠীগুলি এখনো মণ্ডলীতে পরিণত হয়নি তা দেখতেও এটি তাদের সাহায্য করে।
সিপিএম–গুলি সাধারণত মণ্ডলীর বিষয়ে উপদেশের জন্য আঞ্চলিক বিভাগগুলি গড়ে তোলার দ্বারা এটি করে। একটি ছোট গোষ্ঠী, প্রেরিতদের কার্য্যবিবরনী ২ অধ্যায় থেকে, মণ্ডলীর প্রাথমিক অপরিহার্য উপাদানগুলি সনাক্ত করার পর (তারা সাধারনত দশ জন উপস্থিত হয়), তারা নিজেদের জন্য প্রতীক চিহ্নগুলি আঁকে এবং মূল্যায়ন করে যে তাদের গোষ্ঠী সেগুলি অনুশীলন করছে কি না।
মণ্ডলীর শিক্ষা নিম্নলিখিত প্রয়োগগুলি তৈরি করেঃ
একটি গোষ্ঠী হিসাবে, একটি সাদা কাগজের ওপর ফুটকি চিহ্ন দিয়ে বৃত্ত বানান, যা আপনার গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে। এর উপরে ৩টি সংখ্যা লিখুনঃ যে সংখ্যক লোক প্রতিদিন যোগ দেয় (সোজা আকার), যে সংখ্যক লোক প্রভূ যীশুকে বিশ্বাস করে (ক্রুশ) এবং যারা বিশ্বাস করার পর বাপ্তিষ্ম নিয়েছে (জল)।
যদি আপনার গোষ্ঠী মণ্ডলীতে পরিণত হবে বলে কথা দেয়, তাহলে ফুটকি চিহ্ন দেওয়া বৃত্তকে গাঢ় করে দিন। তারপর একটা আইকন বসান, যা বৃত্তের ভিতরের ও বাইরের অবশিষ্ট প্রত্যেকটি অপরিহার্য উপাদানের প্রতিনিধিত্ব করবে। গোষ্ঠীটি যদি নিয়মিতভাবে নিজেই অপরিহার্য উপাদানটি অনুশীলন করে, তবে তাকে ভিতরে বসান। গোষ্ঠীটি যদি নিজের থেকে না করে বা অপেক্ষা করে বহিরাগত কেউ এসে করে দেওয়ার জন্য, তাহলে এটিকে বৃত্তের বাইরে রাখুন।
- চুক্তি – ফুটকি রেখার পরিবর্তে গাঢ়রেখা
- বাপ্তিষ্ম – জল
- বাক্য – বই
- প্রভূর নৈশভোজ বা প্রভূর ভোজ – একটা কাপ
- সহভাগিতা – হৃদয়
- দেওয়া এবং পরিচর্য্যা – টাকার চিহ্ন
- প্রার্থনা – প্রার্থনারত হাত
- প্রশংসা – উপরের দিকে তোলা হাত
- সুসমাচার প্রচার – এক বন্ধু আর এক বন্ধুর হাত ধরে আছে, যাকে সে বিশ্বাসের জন্য প্রেরনা দিচ্ছে
- নেতৃবৃন্দ – দুটি হাঁসি মুখ
পরিশেষে, আপনি আপনার মণ্ডলীর একটা নাম দিতে পারেন। এটি আপনাকে আপনার সম্প্রদায়ে মণ্ডলী হিসাবে একটি পরিচিতি গড়ে তুলতে সাহায্য করবে। মনে রাখবেন আপনার লক্ষ্য হচ্ছে চতুর্থ প্রজন্ম এবং তারও পর পর্যন্ত বহু-প্রজন্ম বিশিষ্ট মণ্ডলী স্থাপনের আন্দোলন গড়ে তোলা। সুতরাং প্রজন্মের সংখ্যা অন্তর্ভূক্ত করা আপনাকে ঈশ্বর আপনার সম্প্রদায়ে কোন অবস্থায় কোথায় একটি আন্দোলন শুরু করছেন দেখতে সাহায্য করবে।
এই অবস্থায়, এটি দেখা অত্যন্ত সহজ যে, কোন বিষয়টি গোষ্ঠীকে বাস্তবিক মণ্ডলী হয়ে ওঠা থেকে বাধাদান করছে। যদিও তাদের কিছু ঘাটতি আছে, এখন আপনি এই গোষ্ঠীকে মণ্ডলীতে রুপান্ততির করতে একটি পথ দেখতে পাচ্ছেন, এবং তারাও দেখতে পাচ্ছে! এই দারুন ক্ষমতা প্রদানকারী, বাস্তবসম্মত পদ্ধতি গোষ্ঠীকে প্রার্থনা সহকারে উপস্থিত হতে প্রেরণা দেয় কিভাবে অপরিহার্য উপাদানগুলির প্রত্যেকটিকে বৃত্তের মধ্যে যুক্ত করা যায়। এগুলি তখন গোষ্ঠীটির কাছে স্পষ্ট কর্ম পরিকল্পনায় পরিণত হয়।
মণ্ডলীর ইতিহাস
গোষ্ঠীগুলিকে মণ্ডলীতে পরিণত করতে উদ্দেশ্যপূর্ণভাবে সাহায্য করার জন্য আপনাকে আপনার প্রশিক্ষণরত শিষ্যদের প্রশিক্ষণ দেওয়া আবশ্যক। মণ্ডলীতে পরিণত হওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট শিক্ষা(গুলি) প্রাপ্ত হওয়ার পর একটি মুখ্য সময়ে স্বল্প-মেয়াদী শিষ্যত্বের প্রক্রিয়াতে, এটি অবশ্যই ঘটা উচিৎ। মণ্ডলীর স্বাস্থ্যচিত্র আপনাকে এই প্রক্রিয়াতে সাহায্য করতে পারে। শিষ্যত্বের প্রক্রিয়াতে তারপর মণ্ডলীতে পরিণত হওয়া একটি স্বাভাবিক ধাপ হয়ে যাবে। এবং আপনি মণ্ডলী স্থাপনের আন্দোলনের দিকে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন পার হয়ে যাবেন। কতটা রোমাঞ্চকর হবে যখন চতুর্থ বা পঞ্চম বৈঠক-এ বিশ্বাসীদের অনেক প্রজন্মগুলি, নতুন বিশ্বাসীদের গোষ্ঠীগুলিকে মণ্ডলীতে পরিণত করে! যখন নতুন মণ্ডলীগুলির চতুর্থ প্রজন্মেরও বেশী সময় ধরে এটি ঘটে, তখন মণ্ডলী স্থাপনের আন্দোলনগুলি উদ্ভূত হয়!
যদি আপনার কোন মণ্ডলীর শিক্ষা, বা একটি গোষ্ঠীকে মণ্ডলীতে রূপান্তরিত করবার উদ্দেশ্যমূলক পুনরুৎপাদনকারী প্রক্রিয়া না থাকে, তাহলে অতি স্বল্প নতুন মণ্ডলীর প্রত্যাশা করুন!
যদি আপনি গোড়ার দিকে সহজ মণ্ডলী স্থাপনের প্রক্রিয়াকে একটি মণ্ডলীর শিক্ষার সাথে সংযুক্ত করেন, তাহলে আপনি নতুন প্রজন্মগুলির মণ্ডলীদের প্রত্যাশা করতে পারেন!
এটি হয়ত এমন একটি প্রক্রিয়া নয়, যার সাথে আপনি ইতিপূর্বে পরিচিত হয়েছেন। এটি হয়তো আপনার পরিচর্যার দৃষ্টান্তগুলিকে অভিযুক্ত করতে পারে, কিন্তু আসুন আমাদের দৃষ্টান্তগুলিকে ত্যাগ করতে, ঈশ্বরের রাজ্য আসতে দেখার অভিপ্রায়ে আমরা ভীত হবো না। এটি হচ্ছে একটি সহায়ক প্রক্রিয়া যা আমাদের, প্রেরিতদের কার্য্যবিবরণীর মূল শিষ্যত্বের বিপ্লবের কাছে ফিরে যাওয়ার জন্য সাহায্য করে। এটি হচ্ছে একটি সহায়ক প্রক্রিয়া, যা আমাদের, ইতিহাসের আরো কিছু উত্তেজনাপূর্ণ আন্দোলনের কাছে ফিরতে সাহায্য করে। এটি এমন একটি প্রক্রিয়া, যা আমাদের, ঈশ্বরের আত্মার সাথে আরো পূর্ণ সহযোগীরূপে কাজ করতে সাহায্য করে।
এই প্রক্রিয়ার অতি সারল্য ও উদ্দেশ্যপূর্ণতা বোঝায় যে যেকোন বিশ্বাসী, আত্মার দ্বারা ক্ষমতায়ণ হয়ে, একজন মণ্ডলী স্থাপক হতে পারেন। মণ্ডলীগুলির অর্থ এই নয় যে তারা শুধুমাত্র মিশনের কর্মক্ষেত্রের আশেপাশেই সংখ্যাবৃদ্ধি করবে। তারা অবশ্যই সংখ্যা বৃদ্ধি করবে, এবং গৃহগুলিতে, সামাজিক কেন্দ্রগুলিতে, বিদ্যালয়গুলিতে, পার্ক এবং কফির দোকানগুলিতে, সারা বিশ্বব্যাপীও সংখ্যাবৃদ্ধি করে চলেছে। তাঁর রাজ্য আসুক!
দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আগত দলের সাথে চারটি সাহায্যের প্রয়োগ
যখন আমি দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আগত দলের সাথে চারটি সাহায্যের মাধ্যমে কাজ করছিলাম, তখন আমরা চতুর্থ সাহায্য, মণ্ডলীর স্বাস্থ্যচিত্র বা সংক্ষেপে “মণ্ডলীর বৃত্তগুলি”-তে এসেছিলাম। আমি দীর্ঘ দিন ধরে কাজ করা কর্মীদের মধ্যে একজনকে সাদা বোর্ডের কাছে ডেকেছিলাম। আমি তাকে ক্লাসে একটি ছোট গোষ্ঠীর বিশ্বাসীদের বিষয় বর্ণনা করার জন্য বলেছিলাম। যখন তিনি এই বাইবেল অধ্যয়নের গোষ্ঠীর কাছে বর্ণনা করেছিলেন, আমি ফুটকি চিহ্নের বৃত্ত দিয়ে বোর্ডের ওপর এর প্রতিনিধিত্ব করেছিলাম। প্রেরিতদের কার্যবিবরণী ২:৩৭-৪৭ পদ পাঠ করবার পরে আমি তাকে মূল্যায়ন করতে বলেছিলাম যে এই ছোট গোষ্ঠীর মধ্যে প্রেরিতদের প্রারম্ভিক মণ্ডলীর অপরিহার্য উপাদানগুলির মধ্যে কোনটি নিয়মিত ঘটে চলেছিল। যদি এমন কোন অপরিহার্য উপাদান ঘটেছিল, তাহলে আমরা বৃত্তের মধ্যে ভিতরে এর প্রতিনিধিত্বকারী একটি প্রতীক এঁকেছিলাম। যদি এটি অনুপস্থিত ছিল, তাহলে আমরা এটি বৃত্তের বাইরে এঁকেছিলাম।
যখন আমরা পিছন ফিরে তাকিয়ে এই গোষ্ঠীটির মণ্ডলীতে পরিণত হওয়ার বর্তমান অবস্থার মূল্যায়ণ করি, নক্সাটি কয়েকটি সুস্পষ্ট দূর্বলতা দেখিয়ে দিয়েছিল। গোষ্ঠীটি প্রভূর ভোজের অনুশীলন করছিল না, প্রয়োজন মেটানোর জন্য দানও দিচ্ছিল না। এই দুটি উপাদানের প্রতীকগুলিকে ফুটকি চিহ্ন দিয়ে বৃত্তের বাইরে আঁকা হয়েছিল। আমি প্রভূর ভোজ থেকে বৃত্তের ভিতর পর্যন্ত একটি তীর-চিহ্ন এঁকেছিলাম এবং আমার সহকর্মীকে জিজ্ঞাসা করলামঃ “এই গোষ্ঠীটির প্রভূর ভোজের অনুশীলন করার জন্য কি করতে হবে?” কর্মীটি এক মূহুর্ত্তের জন্য চিন্তা করলেন। তারপর তিনি উত্তর দিলেন, যখন তিনি নিজের কর্মস্থলে ফিরে যাবেন, তিনি সহজে গোষ্ঠীর নেতাকে শিখিয়ে দিতে পারবেন পরের সপ্তাহে কিভাবে প্রভূর ভোজ সম্পাদন করা যাবে। যখন সহকর্মীটি তার উত্তর দিয়েছিলেন, আমি তাদের কর্ম পরিকল্পনা হিসাবে তীর চিহ্ন সহযোগে সারমর্ম বুঝিয়েছিলাম।
আমি দানের ব্যাপারেও বৃত্তের ভিতরের দিকে একটি তীর-চিহ্ন এঁকে দিয়ে সেইরকম করেছিলাম। একবার আমরা মানসিক উচ্ছ্বাস নিয়ে কর্ম পরিকল্পনাগুলিকে তৈরি করে তা অনুশীলন করেছিলাম, আমি এই কর্ম পরিকল্পনাগুলিকে তীর চিহ্নের ওপরও লিখে ছিলাম।
পরিশেষে, আমি মূল প্রশ্নটি পেলামঃ “এই ছোট গোষ্ঠীটি কি নিজেকে একটি মণ্ডলী হিসাবে দেখে?” কিছুক্ষণ চিন্তা করার পর কর্মীরা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা তেমন দেখে না। আমি পরামর্শ দিয়েছিলাম যে যদি গোষ্ঠীটি মণ্ডলীতে পরিণত হতে প্রতিশ্রুতি দেয়, তবে তাদের মণ্ডলী হিসাবে একটি পরিচয় তৈরি হবে এবং তারা বাস্তবিকভাবে একটি মণ্ডলীতে পরিণত হবে। যদি সেটি ঘটে, আমরা রং দিয়ে ফুটকি চিহ্ন দেওয়া বৃত্তটিকে গাঢ় রেখার বৃত্ত করে দেব। আমি কর্মীটিকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি গোষ্ঠীটিকে সেই পর্যায়ে নিয়ে যেতে সাহায্যের জন্য কি করতে হবে। তিনি অনুভব করেছিলেন যে দুটি জিনিস তাদের প্রসারিত হওয়া গোষ্ঠীর থেকে প্রকৃত মণ্ডলীতে পরিণত হওয়ার যাত্রাপথকে চূড়ান্ত করবে। প্রথম, তাদের প্রেরিতদের কার্য্যবিবরণী ২:৩৭-৪৭ পদ অধ্যয়ন করতে হবে, তারপর তাদের ঈশ্বরের কাছে এবং পরস্পরের মধ্যে বলিষ্ট চুক্তি করতে সাহায্য করতে হবে। আমি এই কর্মপরিকল্পনাটি গোষ্ঠীটির প্রতিনিধিত্বকারী প্রতীক ফুটকি চিহ্ন দেওয়া বৃত্তের ওপর লিখেছিলাম।
উত্তেজিত হয়ে কর্মী এবং তার গোষ্ঠী সাদা বোর্ডের ওপর লেখা তিনটি প্রধান কর্ম পরিকল্পনাগুলির ওপর চোখ রেখেছিল। সবকিছুই সম্ভব ছিল। বাস্তবিকই কর্মীটি এই জিনিসগুলি প্রায় একই ধরনের দুটি ছোট গোষ্ঠীর সাথে পরের সপ্তাহে করবার পরিকল্পনা করেছিল। এই কর্মীটি, একটি প্রত্যন্ত এলাকায় সেবা কাজ করেন, উত্তেজনায় কেঁপে উঠেছিলেন। সাত বছরেরও বেশী সময় ধরে, তিনি এবং তার পরিবার সুসমাচারকে ব্যাপকভাবে প্রচার করতে পরিশ্রম করেছিলেন। তারা জাতীয় সহযোগীদের প্রশিক্ষণ দিয়েছিলেন এবং শিষ্যত্বপ্রাপ্ত নতুন বিশ্বাসীদের গোষ্ঠীগুলিতে পরিণত করেছিলেন। তারা সর্বক্ষণ এই লোকদের গোষ্ঠীগুলিতে সর্বপ্রথম মণ্ডলীগুলি শুরু করতে চেয়েছিলেন। এখন, একটি সরল তথাপি কেন্দ্রীভূত ও উদ্দেশ্যপূর্ণ পদক্ষেপের মাধ্যমে, প্রথম মণ্ডলীগুলির জন্মের সাক্ষী হতে চলেছেন!
আমি গত সপ্তাহে এই কর্মীটিকে আবার দেখেছিলাম, সেই প্রশিক্ষণ পর্বের এক বছরের একটু পরে। এই গোষ্ঠীগুলি কেবলমাত্র মণ্ডলীতে পরিণতই হয়নি। তারা এখন অন্য নতুন গোষ্ঠীগুলিকে মণ্ডলীগুলিতে পরিণত হওয়ার একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে সাহায্য করছে।
স্টিভ স্মিথ, টিএইচ.ডি. (১৯৬২-২০১৯) ২৪:১৪ জোটের সহকারী এবং একাধিক পুস্তকের লেখক ছিলেন (টি৪টি সহঃ অ্য ডিসাইপল রি-রেভোলিউসন)। তিনি প্রায় দুই দশক ধরে সারা বিশ্বের সিপিএমকে অনুঘটক বা প্রশিক্ষণ দিয়েছিলেন।
এই উপাদানটি মূলতঃ মিশন ফ্রন্টিয়ার্স-এর সেপ্টেম্বর – অক্টোবর ২০১২ সালের প্রকাশনার ২৫-২৬ পৃষ্ঠা থেকে সংকলিত, www.missionfrontiers.org, ৷ ২৪:১৪ বই-এর ৭৪-৮৬ পৃষ্ঠায় উল্লেখিত হয় – সমস্ত লোকদের পক্ষে একটি সাক্ষ্য ২৪:১৪ থেকে বা অ্যামাজন-এ উপলব্ধ৷
