আন্দোলনের নদীতীরসমূহ – ভাগ ১
– স্টিভ স্মিথ দ্বারা লিখিত –
আমরা পূর্বেই রাজ্যের আন্দোলনের জন্য ডিএনএ স্থাপনের গুরুত্বগুলিকে পর্যবেক্ষন করেছি যা প্রত্যেক মিনিটে এবং প্রত্যেক ঘন্টায় খ্রীষ্টের প্রতি নতুন শিষ্যদের প্রতিশ্রুতির সাথে সাথে ঘটে চলেছে। এর ফলে মণ্ডলী স্থাপনের আন্দোলনের (সিপিএম-এর) প্রতি এক গরিষ্ঠ ভীতি স্পষ্ট হয়ে যায়ঃ সেই বৈধর্ম এবং নীতিভ্রষ্টতা আন্দোলনের মধ্যে ফুটে উঠবে। শাস্ত্রবাক্য এই বিষয়টিকে স্পষ্টভাবে ব্যক্ত করে যে, যেকোন সেবাকার্যের মধ্যে এই সমস্যাগুলি উদ্ভূত হতে পারে (উদাহরণস্বরূপ মথি ১৩:২৪-৩০, ৩৬-৪৩)। মণ্ডলীর প্রতি ভ্রষ্টশিক্ষা, অনৈতিকতা এবং অন্যান্য পাপের বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে পৌলের লেখনীতে এই বিষয়টি প্রাথমিক উপাদান হিসাবে পরিলক্ষিত হয়।
মণ্ডলী স্থাপনের আন্দোলনগুলির একটি চারিত্রিক বৈশিষ্ট্য হলো যে সেগুলি আপনার ব্যক্তিগত নিয়ন্ত্রনের বাইরে কিন্তু রাজার নিয়ন্ত্রণে থাকে। মণ্ডলী স্থাপনের আন্দোলনের একটি প্রাথমিক প্রস্তাব হলো যেন আন্দোলনকে সঠিকভাবে গঠন করতে উপযুক্ত প্রভাব ব্যবহার করা হয়, কিন্তু এটি যেন আন্দোলনে পবিত্র আত্মার নিয়ন্ত্রনকে এবং শিক্ষক হিসাবে পবিত্র আত্মার ভূমিকাকে সিংহাসনচ্যুত না করে।
যদিও নিয়ন্ত্রন সমর্পণ করার অর্থ এই নয় যে প্রভাবগুলিকেও সমর্পণ করা। একটি আন্দোলনের শিষ্যত্বের গোড়ার দিকে, বেশ কিছু স্পষ্ট নদীতীরগুলি (নীতিসমূহ) থাকে, যা সিপিএম-এর প্রচন্ড গর্জনকারী নদীগুলিকে নিয়ন্ত্রন করতে সক্রিয় থাকে যেন এটি প্রচলিত ধারণা এবং নৈতিকতার তীরে সীমাবদ্ধ থাকে। যদি ভ্রষ্টশিক্ষা এবং অনৈতিকতা নিয়ন্ত্রন করার জন্য আমাদের কাছে পূর্ব-পরিকল্পনা থাকে তাহলে সেগুলি থেকে আমাদের ভীত হবার কোন প্রয়োজন নেই। যদি আমাদের কাছে পরিকল্পনা না থাকে, তাহলে এটি একটি অতিশয় ভীতির কারণ।
একটি আন্দোলনের নদীতীরসমূহঃ কর্তৃত্ব হিসাবে কেবলমাত্র ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকা
চূড়ান্তভাবে, যতক্ষণ আপনি চান যে এটি ঈশ্বর পরিচালিত আন্দোলন হিসাবেই অনবরত বৃদ্ধি পেতে থাকুক, ততক্ষণ আপনি সিপিএম অথবা ঈশ্বরের অন্য কোনও আন্দোলনকেই নিয়ন্ত্রন করতে সক্ষম হবেন না। আপনি যা করতে পারেন সেটি হলো আপনি একে নিজের শ্রম দ্বারা সঠিক আকৃতি দিতে পারেন, এবং মাপকগুলিকে সঠিক স্থানে রাখুন যা আপনাকে সেই সমস্ত বিশ্বাসীদের এবং মণ্ডলীগুলিকে যারা অনিবার্যভাবে সঠিক পথে চলছে না পুনরায় আহ্বান করতে সক্ষম করে। এগুলিই হলো সেই নদীর তীরসমূহ যার মধ্যে দিয়ে আন্দোলনগুলি প্রবাহিত হয়। এই নদীতীরগুলি আন্দোলনকে প্রচলিত ধারা, সঠিক কার্য এবং পবিত্রতার মধ্যে নিয়ন্ত্রিত রাখে।
আরেকটি বিকল্প হলো একটি আন্দোলনের সীমাবদ্ধতামূলক নিয়ন্ত্রন, যা মথি ৯:১৪-১৭ পদের পুরোন কুপাগুলিতে নতুন দ্রাক্ষারস রাখার সমতুল্য। ঈশ্বরের লোকদের উপরে যিহূদী নেতাদের ধর্মীয় রীতিনীতির চাপানো বোঝাকে প্রভূ যীশু ধিক্কার জানিয়েছিলেন; সেগুলি ছিল অনমনীয় এবং স্বাতন্ত্র্যহীন। এই দ্রাক্ষারসের কুপাগুলিতে, প্রচলিত নীতি ও নৈতিকতা বিভিন্ন নিয়ম এবং ব্যক্তিগত ত্রুটির মাধ্যমে নিয়ন্ত্রিত হত, যা অবশেষে রাজ্যের বৃদ্ধিকে দমন করে।
সিপিএম-গুলিতে, যে বিষয়গুলি অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলি হলো যে, আপনি উদীয়মান বিশ্বাসীবর্গ, মণ্ডলীগুলি এবং নেতাদের একটি উপায় প্রস্তুত করে দেন, যেন তারা ঈশ্বরের বাক্য (একমাত্র কর্তৃত্ব) শুনতে পায়, ঈশ্বর যা কিছু বলেন (বাধ্যতা) স্বেচ্ছায় তা করার মূল্যবোধের সাথে, ফলাফল যাই হোক না কেন স্বেচ্ছায় আত্ম-সংশোধন করে। শাস্ত্রবাক্যের কর্তৃত্ব এবং বাধ্যতা হলো নদীর যমজ তীর যা আন্দলোনকে বাইবেলভিত্তিক করে।
কর্তৃত্বঃ কেবলমাত্র ঈশ্বরের বাক্যের কর্তৃত্ব
সোলা স্ক্রিপচুরা (ঈশ্বরের বাক্যই একমাত্র কর্তৃত্বকারী) সংস্কারকদের মূল্যবোধকে বিশ্বাসীরা শত শত বছর ধরে সমর্থন করে আসছে। তথাপি, বাস্তবে, নতুন বিশ্বাসী এবং মণ্ডলীর জন্য প্রতিযোগী কার্যকরী কর্তৃপক্ষ তৈরি করে সোলা স্ক্রিপ্টুরা থেকে দূরে সরে যাওয়া সহজ। তাত্ত্বিকভাবে, আমরা বলিঃ “ঈশ্বরের বাক্যই হলো তাদের চূড়ান্ত কর্তৃত্ব।” বাস্তবে, ধর্মপ্রচারকদের পক্ষে, বিশ্বাসের বিবৃতি, মণ্ডলীর প্রথা অথবা “ঈশ্বরের বাক্যগুলি” চূড়ান্ত কর্তৃত্ব হিসাবে কার্যত বাইবেল দখল করা সহজ।
কেবলমাত্র নতুন বিশ্বাসীদের হাতে বাইবেল তুলে দিয়ে অথবা তাদেরকে সেগুলি পাঠ করতে বলার মাধ্যমে ঈশ্বরের বাক্য তাদের চূড়ান্ত কর্তৃত্ব হয়ে ওঠে না। বরঞ্চ, আপনাকে অবশ্যই একটি মূল্যবোধ তৈরি করতে হবে যে ঈশ্বরের বাক্যই তাদের চূড়ান্ত কর্তৃত্ব। সিপিএম-গুলিতে অথবা নতুন মণ্ডলীর আরম্ভে, আপনি প্রায় সমস্ত নতুন বিশ্বাসীদের বোঝার এবং অনুশীলনের জন্য ডিএনএ স্থির করেন। প্রথম দিন থেকেই আপনাকে প্রদর্শন করতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে চূড়ান্ত কর্তৃত্বকারী।
পরিণাম বশতঃ, এই আন্দোলন আপনার প্রত্যক্ষ প্রভাবের থেকেও অধিক প্রসারিত হবে। যখন তাদের সামনে কোন প্রশ্ন অথবা কোন বিতর্কিত বিষয় আবির্ভূত হবে তারা কোন কর্তৃত্বকে অনুসরণ করবে? যদি তাদের ঈশ্বরের বাক্যের সাথে আপনার মতামতের মূল্য দিতে তাদের স্থির করেন, তাহলে যখন এমন কোন শিক্ষক (গোঁড়া অথবা ভ্রান্ত শিক্ষক), যার অভিমত আপনার ধারণার বিরোধীতা করবে, তখন কি হবে? তারা সঠিক পথ থেকে বিচলিত হয়ে পড়লে আপনি তাদেরকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন?
যদি আপনি তাদেরকে এই মূল্যবোধটি প্রদান করেননি যে ঈশ্বরের বাক্যই একমাত্র কর্তৃত্ব, তাহলে তারা ভুল করলেও তাদেরকে ফিরিয়ে আনার কোন উপায় আপানার কাছে থাকবে না। এটি আপনার মতের সঙ্গে অন্য কোন ব্যক্তির মতের পার্থক্য। যদি আপনি নিজের বাক্যকে কর্তৃত্ব হিসাবে স্থাপন করেছেন, তাহলে আপনি এই আন্দোলনকে ব্যর্থতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
একটি বাইবেল-ভিত্তিক পূর্ব নিদর্শনঃ ১ করিন্থীয় ৫ অধ্যায়
এমনকি পৌল, খ্রীষ্টের একজন প্রেরিত, নিজের মতামতকে কর্তৃত্ব হিসাবে পেশ করা থেকে বিরত ছিলেন। পরিবর্তে, তিনি তার মণ্ডলীগুলিকে সর্বদা ঈশ্বরের বাক্যের প্রতি নির্ভরশীল থাকার পরামর্শ দিয়েছেন। শুরু থেকেই, ভ্রান্ত শিক্ষা এবং অনৈতিকতা পৌল দ্বারা স্থাপিত মণ্ডলীগুলির মধ্যে অনুপ্রবেশ করতে শুরু করেছিল। এটি এড়িয়ে চলার কোন উপায় ছিল না। কিন্তু পৌল মণ্ডলীগুলিতে সম্বোধনের একটি উপায় তৈরী করেছিলেন। একটি উদাহরণ আমরা ১ করিন্থীয় ৫ অধ্যায়ে খুঁজে পাই।
বাস্তবিক শুনা যাইতেছে যে তোমাদের মধ্যে ব্যাভিচার আছে, আর এমন ব্যাভিচার, যাহা পরজাতীয়দের মধ্যেও নাই, এমন কি, তোমাদের মধ্যে একজন আপন পিতার ভার্য্যাকে রাখিয়াছে। (১ করিন্থীয় ৫:১)
এই ধরনের পাপ আন্দোলনের গোঁড়ামিকে ছাড় দিতে আমাদের নেতৃত্ব দেবে। পৌল, একজন বাস্তববাদী হওয়া সত্ত্বেও, উপলব্ধি করেছিলেন যে শত্রু বীজ বপন করবেই। তিনি এটিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার বিশ্বাসকে নড়বড়ে হতে দেননি।
এই পরিস্থিতির সমাধান ছিল তাদের মধ্যে থেকে সেই দোষী ব্যক্তিকে যতক্ষণ না সে অনুতপ্ত হয় অপসারণ করা (১ করিন্থীয় ৫:৫)। এই মুহুর্ত্তে, পৌল তাদের আত্মীক পিতা হিসাবে নিজের কর্তৃত্বকে ব্যবহার করতে পারতেন। কিন্তু সমস্যাটি হলো পৌল ভবিষ্যতের সমস্ত সমস্যার সমাধান খোঁজার জন্য সেই মণ্ডলীতে উপস্থিত থাকবেন না। এর ফলে আন্দোলনের মধ্যে বিভেদ সৃষ্টি হবেঃ তার মতামতের বিরুদ্ধে অন্য ব্যক্তির মতামত (উদাঃ ২ করিন্থীয় ১১:৩-৬)।
পরিবর্তে পৌল তাদেরকে ঈশ্বরের বাক্যের দিকে নির্দশিত করলেন।
তোমাদের মধ্যে থেকে সেই মন্দ ব্যক্তিকে অপসারণ কর। (১ করিন্থীয় ৫:১১)
এই সিদ্ধান্ত গ্রহন করার জন্য পৌল দ্বিতীয় বিবরণ ২২ অধ্যায়ের উল্লেখ করেছিলেনঃ
কোন পুরুষ যদি পরস্ত্রীর সহিত শয়নকালে ধরা পড়ে, তবে পরস্ত্রীর সহিত শয়নকারী সেই পুরুষ ও সেই স্ত্রী উভয়ে হত হইবে; এইরূপে তুমি ইস্রায়েলের মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে…
কোন পুরুষ আপন পিতৃ ভার্য্যাকে গ্রহন করিবে না, ও আপন পিতার আবরণীয় অনাবৃত করিবেনা। (দ্বিতীয় বিবরণ ২২:২২, ৩০)
আপনি কিভাবে চূড়ান্ত কর্তৃত্ব হিসাবে একা শাস্ত্রবাক্যের এই মানের বিকাশ করবেন? সর্ব্বোত্তম উপায়গুলির মধ্যে একটি হল গুরুত্বপূর্ণ প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া কমিয়ে দেওয়া (আপনার মতামতগুলি), কিন্তু বিশ্বাসীদেরকে কোন সিদ্ধান্তের জন্য ধ্যানযোগ্য হয় এমন উপযুক্ত শাস্ত্রবাক্যের নির্দেশ দেওয়া।
একটি স্বাস্থ্যপূর্ণ আন্দোলনে স্বাভাবিক উত্তরটি হলোঃ “বাইবেল এই বিষয়ে কি বলে?” বারংবার এই প্রশ্ন করার ফলে, বিশ্বাসীরা দ্রুত উপলব্ধি করতে পারে যে তাদের উচিত কোন শিক্ষক, মণ্ডলী স্থাপনকারী অথবা ধর্মপ্রচারকের বাক্য নয় কিন্তু বাইবেলকেই চূড়ান্ত কর্তৃত্ব হিসাবে মূল্য দিতে হবে।
এটি করার জন্য, স্বাস্থ্যপূর্ণ আন্দোলনগুলি বিশ্বাসীদের জন্য একটি সহজ পদ্ধতি প্রস্তুত করে, যেন তারা ঈশ্বরের বাক্য পাঠ করতে এবং শুনতে শেখে এবং সেগুলি যথাযথভাবে ব্যাখ্যা করতে পারে। যখন শিষ্যরা উন্মুক্ত হৃদয় এবং সঠিক পদ্ধতি ব্যবহার করে ঈশ্বরের বাক্যে ধ্যান করে, তারা বাইবেলভিত্তিক উপলব্ধি দ্বারা বৃদ্ধি পায় এবং নিজেরাই ঈশ্বরের বাক্য দ্বারা নিজেদেরকে পালন-পোষন করতে পারে।
এর অর্থ এই নয় যে আপনি কখনই তাদের প্রশ্নের উত্তর দেবেন না। কিন্তু আপনি যখন তাদের প্রশ্নের উত্তর দেবার প্রলোভনকে প্রতিহত করবেন এবং বিশ্বাসীদের গোষ্ঠীকে শাস্ত্রবাক্যের বিশ্লেষন করার জন্য একটি স্বাস্থ্যকর পদ্ধতি দেবেন, আপনি উপলব্ধি করবেন যে খ্রীষ্টের দেহ আশ্চর্যজনকভাবে আত্মার নেতৃত্বের দ্বারা বাইবেলভিত্তিক উত্তর খুঁজে পেতে সক্ষম হয়েছে। খ্রীষ্ট দেহের আত্ম-সংশোধনের শক্তি অত্যন্ত আশ্চর্যজনক (মথি ১৮:২০)।
এই পোস্টের ভাগ ২-এ আমরা আন্দোলনের নদীতীরসমূহের অন্যান্য অপরিহার্য বিষয়গুলি আলোচনা করবো৷
মিশন ফ্রন্টিয়ার্স-এর জানুয়ারী-ফেব্রুয়ারী ২০১৪ সালের প্রকাশনায়, মূলতঃ একটি প্রবন্ধ থেকে সংকলিত, http://www.missionfrontiers.org, পৃষ্ঠা ২৯-৩১৷
